অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির পথমাঠে নামতেই গ্যালারি থেকে ধেয়ে আসত বর্ণবাদী দুয়ো। সেসবের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেক সময়ই হিতে বিপরীত হতো। দেশের মানুষের দেওয়া ‘ব্যাড বয়’ অপবাদে ইতালির জীবনটাই দুর্বিষহ হয়ে উঠেছিল। ইন্টার মিলান ছেড়ে ম্যান সিটিতে চলে আসাটাকে তাই বালোতেল্লি দেখেছিলেন সুখী জীবনযাপনের সুযোগ হিসেবে। কিন্তু ইংল্যান্ডে এসে চার মাসেই হাঁপিয়ে উঠেছেন, ইতালির জন্য মন কেমন করছে। ২৫ মিলিয়ন পাউন্ডের এই খেলোয়াড় লিগে সাত ম্যাচে করেছেন ২ গোল—ম্যান সিটি তাঁকে ইতালিতে ফেরত পাঠাতে চাইছে। খারাপ ফর্মই একমাত্র কারণ অবশ্য নয়; অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পারলেও চরিত্রমতো উল্টোপাল্টা কাজ ঠিকই করছেন, যা দেখে কোচ মানচিনিই মহা বিরক্ত। ওয়েবসাইট।প্রক্টরের দাবি২০০৮ ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টের হরভজন-সাইমন্ডসের সেই ‘মাংকিগেট কেলেঙ্কারি’তে অনেক ধুলো জমেছে। হরভজন নাকি সাইমন্ডসকে ‘বানর’ বলে গালি দিয়েছিলেন। পরে সেটি নিয়ে কত কী! আর দশজন সেটি ভুলতে বসলেও একজন ভোলেননি, তিনি মাইক প্রক্টর। তাঁর এখনো বিশ্বাস, ঠিক বানর না বললেও হরভজন বর্ণবাদী মন্তব্যই করেছিলেন! ম্যাচ রেফারি ছিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার। হরভজনকে তিন টেস্টের জন্য নিষিদ্ধ করেন তিনি। পরে বিসিসিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল কমিশনার জন হ্যানসেন নিষেধাজ্ঞা থেকে হরভজনকে মুক্তি দেন। কিন্তু প্রক্টরের দাবি, তিনিই সঠিক ছিলেন। দক্ষিণ আফ্রিকা-ভারতের চলমান টেস্ট ভেন্যু ডারবানেই প্রক্টরের বাস। সেখানেই প্রক্টরের এই স্মৃতিচারণা। ওয়েবসাইট।দুঃসংবাদ-সুসংবাদবিপদ যখন আসে, চারদিক থেকেই আসে। ডিয়েগো ম্যারাডোনা এখন অসময়ের দশ ফোঁড় দেখছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর মা দালমা ফ্রাঙ্কোকে। হূদেরাগে ভুগছেন ম্যারাডোনার মা। মাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় গাড়ি ছিনতাইয়ের শিকার হয়েছেন ম্যারাডোনার ভাই আর দুই বোন। বোন রিটা আর আনা মারিয়াকে নিয়ে ভাই রাউল চালাচ্ছিলেন গাড়ি। সেই সময় এই ছিনতাইয়ের ঘটনা। এই সব দুঃসংবাদের ভিড়ে একটাই সুখবর শুনেছেন ম্যারাডোনা। তাঁকে কোচ হিসেবে নিতে চায় ফুলহাম। লিগে গত ১৫ ম্যাচে মাত্র একটিতে জয় এনে দেওয়া কোচ মার্ক হিউজ নাকি ছাঁটাইয়ের মুখে। ওয়েবসাইট।