অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্গুসন বরখাস্ত!বরখাস্ত হতে হলো ফার্গুসনকে। সে কী! তাঁর অবসরের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ কে হবেন, সেটা পর্যন্ত ভাবার অধিকার যাঁর; সেই ফার্গুসন বরখাস্ত হয়ে গেলেন! খবরটা সত্যি তো? আংশিক সত্যি। এই ফার্গুসন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন নন, বরখাস্ত হয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল প্রেস্টন নর্থ এন্ডের কোচ ড্যারেন ফার্গুসন। তবে ম্যানইউ কোচের সঙ্গে ড্যারেনের কোচের সম্পর্ক রক্তের। দুজনে যে বাপ-বেটা। কিন্তু বাপকা বেটা, ড্যারেন ফার্গুসনের বেলায় এ কথা বলার উপায়ই নেই। বাবা অ্যালেক্স ফার্গুসনের পদাঙ্ক অনুসরণ করে কোচ হয়েছেন ঠিক। কিন্তু কৃতিত্বে আর সাফল্যে বাবার ঠিক উল্টো তিনি। ওয়েবসাইট। মাদ্রিদে লঙ্কাকাণ্ডনিজেকে ‘বিশেষ’ বলা দিয়ে শুরু। এরপর কতভাবেই না আলোচনায় এসেছেন হোসে মরিনহো। কখনো রেফারিকে কটাক্ষ করে, কখনো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা পাকিয়ে। এমন একটা মরিনহো-কাণ্ড সর্বশেষ হলো মাদ্রিদ বিমানবন্দরে। মরিনহো-কাণ্ড না বলে যেটাকে লঙ্কাকাণ্ড বলে দেওয়া যায় অনায়াসে। এবার তিনি মারামারি করে বসতে চলেছিলেন! নিউইয়র্ক থেকে ছুটি কাটিয়ে বউ-বাচ্চা নিয়ে ফিরেছেন। মাদ্রিদে নামার পরই মরিনহো এবং তাঁর পরিবারের ওপর হামলে পড়ে আলোকচিত্রীরা। প্রথমে তাঁদের সরে যেতে অনুরোধ করেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ। অনুরোধে কান না দেওয়ায় তাঁদের মারতেই উদ্যত হন মরিনহো। পরে অবশ্য নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে ব্যাপারটা বেশি দূর গড়াতে পারেনি। ওয়েবসাইট।ডেভিসের মদ্যপান!রেফারিকে শাপ-শাপান্ত করা নতুন কিছু নয়। আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের খুটখাট লেগে যাওয়ার ঘটনাও আছে। তবে আম্পায়ারের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ আনা অবশ্য বিরল ঘটনা। স্টিভ ডেভিসের বিরুদ্ধে সেই অভিযোগই করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। এবি ডি ভিলিয়ার্সকে দ্বিতীয় ইনিংসে এই অস্ট্রেলীয় আম্পায়ারের এলবিডব্লু দেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। এখন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা বলছেন, ডেভিসকে নাকি নিয়মিত টিম হোটেলের পানশালায় দেখা গেছে। এই খবর ছাপা হয়েছে দক্ষিণ আফ্রিকান দৈনিক ব্লিড-এ। দলের ম্যানেজার মোহাম্মেদ মুসাজি এই খবর আইসিসির রেফারি প্যানেলের প্রধান ভিনসেন্ট ফন ডার বিয়েলের গোচরে এনেছেন। বিয়েল অবশ্য বলেছেন, আনুষ্ঠানিক অভিযোগ এলেই কেবল সেটি খতিয়ে দেখার সুযোগ পাবে আইসিসি। ওয়েবসাইট।