অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো কাতরগত মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন। তাঁর দল ম্যান সিটিও জিতেছে ৪-০ গোলে। এই সাফল্যে গৃহকাতরতা কাটিয়ে ওঠাই তো উচিত ছিল মারিও বালোতেল্লির। ভুল! ২০ বছর বয়সী বালোতেল্লি বরং দাবি করছেন, ইংল্যান্ডে তিনি সুখে নেই, ফিরে যেতে চান ইতালিতে। বিষয়টা বেশ বুঝতে পারছেন ম্যান সিটির সহকারী কোচ ব্রায়ান কিড। স্বদেশি হিসেবে কোচ রবার্তো মানচিনি উপলব্ধি করতে পারছেন আসল সমস্যাটা, বালোতেল্লি ইস্টল্যান্ডে মিলানের মতো আনন্দ পাচ্ছেন না। ম্যান সিটি তাই পড়ে গেছে মহা ফাঁপরে। বালোতেল্লি যাতে ইংলিশ লিগে মানিয়ে নিতে পারে এক দিকে চলছে সেই চেষ্টাও, আবার তাঁকে এসি মিলানে পাঠানোর চেষ্টাও চলছে। দেখা যাক! ওয়েবসাইট।অন্য টেন্ডুলকারহাতে ব্যাট অথবা বল—হোক বিজ্ঞাপনচিত্র কিংবা কোনো পোস্টার, টেন্ডুলকারকে এই মূর্তিতেই দেখতে অভ্যস্ত সবাই। পেছনে সুখই যুদ্ধবিমান, সামনে হেলমেট হাতে দাঁড়িয়ে টেন্ডুলকার—ভারতের বিমানবাহিনীর বর্ষপঞ্জির জানুয়ারি পাতায় এভাবেই আছেন তিনি। কদিন আগে ভারতের বিমানবাহিনীর সম্মানসূচক গ্রুপ ক্যাপ্টেন র্যাঙ্ক পেয়েছেন। তখন সুখই বিমান চালিয়ে দেখার শখের কথাও বলেছিলেন। সেই আশা এখনো হয়তো পূরণ হয়নি ভারতের ক্রিকেট দেবতার। তবে বিমানবাহিনী যে কারণে টেন্ডুলকারকে এই বেশে উপস্থাপন করেছে, সেই উদ্দেশ্য পূরণ হবে ধরে নেওয়াই যায়। টেন্ডুলকার যেহেতু জাতীয় নায়ক এবং তরুণদের আদর্শ, তাই তাঁকে ক্যালেন্ডারে দেখে তরুণদের বিমানবাহিনীর প্রতি আগ্রহ বাড়বে, এটাই তাঁদের চাওয়া। ওয়েবসাইট। কেপির চাওয়াঅধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার কদিনের মাথায় কোচের চাকরি খেয়ে ফেলেছিলেন। কেভিন পিটারসেন নিজেও অধিনায়ক হিসেবে টিকতে পারেননি। এ তো পুরোনো খবর। নতুন খবর হলো, পিটারসেন নাকি অধিনায়ক হওয়ার পর কোচ হিসেবে চেয়েছিলেন শেন ওয়ার্নকে। ডেইলি টেলিগ্রাফ এই খবর ফাঁস করেছে। ইংলিশ কাউন্টিতে একই দলে খেলেছেন ওয়ার্ন-পিটারসেন। নিজের ক্যারিয়ারের উত্থানের জন্য অনেক দিক দিয়েই ওয়ার্নের কাছে ঋণী কেপি। দুজনের দোস্তি আজও অটুট। কোচ-অধিনায়ক হিসেবে জুটিটাও হয়তো মন্দ হতো না। কিন্তু এই দুজনের যা চরিত্র, তাতে তাঁদের হাতে দল ছেড়ে দিলে কী যে হতো, এই ভয়েই নাকি পিছিয়ে গিয়েছিল ইসিবি! ওয়েবসাইট।