অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশান্ত শ্রীশান্তমনোবিজ্ঞানের ছাত্র হয়েও মনটাকে শেকলে বেঁধে রাখতে পারেন না। আবেগের বেগ একটু বেশি হলেই শ্রীশান্ত উল্টাপাল্টা কাণ্ড করে বসেন। এই ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে জন্ম দিয়েছেন বেশ কয়েকটি বিতর্কের। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও নাকি উইকেটে কথার খই ফুটছে তাঁর মুখ দিয়ে। গ্রায়েম স্মিথের সঙ্গে খুটখাট লেগেও গেছে। শ্রীশান্ত কী জানি বলেছিলেন, স্মিথ সেটারই উত্তর দিয়েছেন ঝাঁজাল অভিব্যক্তিতে। কিন্তু আসলেই কী হয়েছে সেটি এখনো অজানা। স্মিথ অবশ্য এই বলে আভাস দিলেন, ‘আমার ৯০ টেস্টের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা খুব কমই হয়েছে যে টেস্টে মাঠে কথার লড়াই হয়নি। কিন্তু এর মধ্যে পরিবার টেনে আনা মানে সীমা লঙ্ঘন করা।’ ওয়েবসাইট।বোনাস অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হওয়ার পর নিশ্চিত হয়েছে বড়সড় একটা ভোজও। স্বয়ং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আমন্ত্রণ জানিয়েছেন স্ট্রাউসের দলকে। ইংলিশ ক্রিকেটারদের জন্য এবার অপেক্ষা করছে আরও বড় পুরস্কার। ২৪ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে পারলে বোনাস দেওয়া দেওয়া হবে ১০ লাখ পাউন্ড! ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের বোনাস এটাই। গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পল কলিংউডের দল বোনাস পেয়েছিল ৮ লাখ পাউন্ড। অ্যাশেজ জিতলে বোনাস তো বটেই, ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার পর সাড়ম্বর সংবর্ধনাও দেওয়া হবে ইংল্যান্ড দলকে। ওয়েবসাইট। লিওনার্দো লোভী!প্রিয় মিলান শহরে থাকতে পারছেন, এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে! লিওনার্দোর জন্য মিলানে থাকাটা কিন্তু একেবারেই নিরুপদ্রব হবে বলে মনে হচ্ছে না। এসি মিলান শিবির যে হজমই করতে পারছে না, তাদেরই ‘ঘরের লোক’ লিওনার্দো এখন ‘শত্রুশিবির’ ইন্টার মিলানের কোচ। কদিন আগে মার্কো ফন বাস্তেন তো এই ব্রাজিলিয়ানকে বিশ্বাসঘাতকই বলে বসেছেন। এবার জেনারো গাত্তুসো লিওনার্দোকে বললেন লোভী। এখানেও ক্ষোভ মেটেনি। শেষে সাবেক সতীর্থকে দিয়ে বসেছেন অভিশাপ, ‘আমি লিওনার্দোকে শুভেচ্ছা জানাই। আশা করছি, সে ইন্টারের হয়ে কোনো কিছুই জিততে পারবে না।’ ওয়েবসাইট।