অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারাপোভা-জাদুরাগবির পর কিছু জায়গা হয়তো ক্রিকেটের জন্য রাখা আছে। কিন্তু টেনিস? নিউজিল্যান্ডে খুব একটা জনপ্রিয় নয়। অকল্যান্ড ক্লাসিক টেনিস টুর্নামেন্টের আয়োজকদের কি এ কথা বিশ্বাস করাতে পারবেন? দুই সেশনের খেলার দিনের টিকিট নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে সেখানে। অজনপ্রিয় খেলার টিকিট নিয়ে এমন কাড়াকাড়ির পেছনে রহস্য আছে। রহস্যের নাম মারিয়া শারাপোভা। অকল্যান্ড ওপেনে মারিয়া শারাপোভা আছেন এবং তাঁর সব কটি ম্যাচই দিনের বেলা। এবার বুঝলেন কেন অকল্যান্ড ক্লাসিক টুর্নামেন্টে রেকর্ড ভাঙা টিকিট বিক্রি হয়েছে? এই যে প্রথম শারাপোভা খেলছেন অকল্যান্ডে। শারাপোভা নামে সত্যিই জাদু আছে! রয়টার্স।সমব্যথীবুলেটের শব্দ, বোমার তাণ্ডব আর বারুদের ঝাঁজ—এসব পাকিস্তানে যেমন আছে, তেমনই আছে ফিলিস্তিনেও। ফিলিস্তিনের মানুষ যেমন এসবকে ভয় পায় না, ইদানীং পাকিস্তানিরাও পাত্তা দেয় না। এই দুই দেশ ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধা তো পড়তেই পারে, একে অন্যকে বাড়িয়ে দিতে পারে সাহায্যের হাত। ফিলিস্তিন সাহায্যের সেই হাত বাড়িয়ে দিচ্ছে পাকিস্তানের দিকে। পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর কোনো দেশ আর সেখানে খেলতে যাচ্ছে না। ক্রিকেটে হোম সিরিজগুলো পাকিস্তানকে খেলতে হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পাকিস্তান খেলার জন্য নিরাপদ এটা বোঝাতেই ফিলিস্তিন ফুটবল দল সেখানে যাচ্ছে। দুই ম্যাচের একটি সিরিজ খেলবে তারা। অন্য দেশগুলোর কি এতে বুলেট-বোমার ভয় ভাঙবে! এএফপি। ‘যোগী’ গিগসরায়ান গিগসকে সবাই চেনে একজন ফুটবলার হিসেবে। কিন্তু তাঁর অন্য পরিচয়ও আছে। ভালো একজন ‘যোগী’ তিনি—যোগব্যায়াম করেন। ৩৭ বছর বয়সেও গিগস এমন তরুণ আর ফিট আছেন, এর রহস্যও এই যোগব্যায়াম। গিগস নিজেই শুধু যোগব্যায়াম করেন, তা নয়। অন্যদেরও যোগব্যায়াম শেখাচ্ছেন। সম্প্রতি তিনি বাজারে এনেছেন যোগব্যায়াম শেখার ডিভিডি। ফিটনেসের জন্য যোগব্যায়াম শিক্ষার ডিভিডি বাজারে আনার ক্ষেত্রে গিগস একেবারেই নতুন। তবে গিগসের ডিভিডি, এটা শোনার সঙ্গে সঙ্গেই তা বিক্রি হচ্ছে হু হু করে। এতটা যে এর মধ্যেই এটি জায়গা করে নিয়েছে সর্বাধিক বিক্রীত ২০টি ডিভিডির তালিকায়। ওয়েবসাইট।