অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেপেছে সবাইক্রিকেটারদের অপমান তো বোর্ডেরও অপমান! শ্রীলঙ্কার যে টিভি চ্যানেলে মহেলা জয়াবর্ধনে আর থিলান সামারাবীরার দিকে ম্যাচ পাতানোর ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ক্রিকেট শ্রীলঙ্কা। এর আগে জয়াবর্ধনের আইনজীবী তো হুমকি দিয়েই বসেছেন। আছে জনতার রুদ্ররোষও। শ্রীলঙ্কার ক্রিকেট সমর্থক আবার ভারত-পাকিস্তানের সমর্থকের মতো নয় যে, খেলোয়াড়দের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠলেই তাতে প্রভাবিত হবে। তারা জয়াবর্ধনে-সামারাবীরার পক্ষে। তারা প্রিয় ক্রিকেটারের নামে ‘কলঙ্কলেপন’কে ভালোভাবে নেয়নি। পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে জয়াবর্ধনে ও সামারাবীরাকে কাঠগড়ায় তোলে আইটিএন। এখন আইটিএনই সত্যি সত্যি কাঠগড়ায় যাচ্ছে। ওয়েবসাইট।জয়েসের ফেরাবয়ড র্যাঙ্কিন উপড়ে ফেললেন এড জয়েসের স্টাম্প। মাথা নিচু করে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন জয়েস আর উল্লাস করছে আইরিশরা। গত বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় স্মৃতি হিসেবে এই দৃশ্যের কথাই বলেছিলেন কেভিন ও’ব্রায়েন। কেন? কারণ আইরিশ জাত্যভিমান ভুলে জয়েস আশ্রয় নিয়েছিলেন ‘শত্রু’ ইংলিশ দলে। জয়েসের উইকেট তাদের জন্য ছিল বাড়তি পাওনা। সেই জয়েস চার বছর পর এখন তাদের সতীর্থ। ও’ব্রায়েনরাও অতীত ভুলে গেছেন। কিন্তু ভোলেননি জয়েস। না, আইরিশ সতীর্থদের প্রতি কোনো রাগ নেই তাঁর। ইংল্যান্ড দল থেকে বাদ পড়ার পাল্টা জবাব দেওয়ার বাড়তি তাগিদ অনুভব করছেন। কালকের ম্যাচে ব্যাট হাতে শুরুটাও করেছিলেন দুর্দান্ত। ওয়েবসাইট।লোগোতে বিপত্তিবড়ই দুঃখে আছে ২০১২ লন্ডন অলিম্পিকের লোগো। এর আগে বলা হয়েছিল, লোগোটি দেখতে অনেকটা স্বস্তিকা চিহ্নের মতো। ‘স্বস্তিকা’ নিয়ে অস্বস্তি আছে, এই প্রতীক যে ছিল নাৎসিদের। সেই আলোচনা ঝিমিয়ে পড়েছে আগেই। তবে অলিম্পিক লোগো নিয়ে নতুন বিপত্তি। ইরান আপত্তি তুলেছে, এই লোগো নাকি দেখতে ইংরেজি ‘জেড আই ও এন’-এর মতো। ‘জায়ন’ হলো ইহুদিদের মাতৃভূমি। মুসলিম দেশ ইরানের আপত্তি এখানেই। ‘বর্ণবাদী’ লোগেটি না পাল্টালে অলিম্পিক বয়কটের হুমকি দিয়েছে ইরান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগে অবশ্য নাকচ করে দিয়েছেন এ অভিযোগ। ওয়েবসাইট।