অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক আবহেক্রীড়া প্রতিবেদকখেলা শুরু হতে তখনো ঘণ্টা খানেক বাকি। স্টেডিয়ামের প্রবেশপথের সামনে একসঙ্গে বসে ছিলেন আসমত, আজমল, আপেল, সনেট, বীণা। উত্তরা থেকে এসেছেন একই পরিবারের এই পাঁচ ভাইবোন। সবার গায়ে আর্জেন্টিনার জার্সি। আজমতের হাতে ভুভুজেলা। কারও জন্য কি অপেক্ষা করছেন? জিজ্ঞাসা করতেই আসমত বললেন, ‘আমার আরেক বড় ভাই খেলা দেখতে আসবেন। তাঁর জন্য অপেক্ষা করছি।’ আসতে চেয়েছিলেন আসমতের অন্য দুই ভাইও। কিন্তু ব্যবসার কারণে ব্যস্ত ছিলেন বলে মিস করছেন আর্জেন্টিনার খেলা। আজমতের কণ্ঠে আক্ষেপ, ‘ভাইয়াদেরও বলেছিলাম। কিন্তু ওনারা আসতে পারবেন না। তার পরও দেখবেন, আমরা এই কজনই জমিয়ে দেব গ্যালারি।’ স্টেডিয়ামে যেন এক টুকরো ড্রয়িংরুমই বানিয়ে ফেললেন তারা!ব্রাজিল না হলে...ক্রীড়া প্রতিবেদকভিআইপি বক্সের প্রবেশপথের সামনে লম্বা লাইন। টেলিভিশন ক্যামেরা খুঁজে ফিরছে তারকা ব্যক্তিত্বদের। হঠাৎ করেই বায়তুল মোকাররম গেট দিয়ে ঢুকলেন বিকল্প ধারার নেতা মাহী বি চৌধুরী ও তাঁর স্ত্রী আশফা হক লোপা। ছেলে আনাসতানিস ও মেয়ে শেহেরজাদ ছাড়াও ভাতিজা-ভাগনেদের নিয়ে আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ দেখতে এসেছিলেন মাহী বি চৌধুরী। হল্যান্ডের সমর্থক মাহীকে স্টেডিয়ামে টেনে এনেছেন মেসি, ‘আমি হল্যান্ডের সমর্থক হলেও মেসির খেলা দেখার জন্য এসেছি।’ আর লোপা ব্রাজিলের সমর্থক হলেও কাল তিনি পুরোপুরিই আর্জেন্টিনার দলে, ‘আমি আসলে ব্রাজিলের সমর্থক। কিন্তু ব্রাজিল না থাকলে আর্জেন্টিনা।’ ভদ্র পুলিশক্রীড়া প্রতিবেদককলকাতায় নিরাপত্তাকর্মী আর পুলিশের মুঠোফোনে ছবি তোলার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেসির আর্তনাদ, ‘আমাকে বাঁচাও!’ ওই অভিজ্ঞতা থেকেই কিনা বাংলাদেশের নিরাপত্তাকর্মীদের ওপর ছিল কড়া নির্দেশ, দায়িত্ব পালনকালে কোনো ছবি তোলা যাবে না। তার পরও র‌্যাব ও পুলিশের বেশ কিছু সদস্যকে মাঠে ব্যস্ত দেখা গেছে মেসিদের ছবি তুলতে। কিন্তু কলকাতার মতো অতটা নয় বলেই কিনা এক কর্মকর্তাকে বলতে শোনা গেল, ‘আমাদের পুলিশ ভদ্র।’