অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত খুশি‘পরের মঙ্গলবার যত খুশি পান করতে পারো, সমস্যা নেই।’ এভাবেই খেলোয়াড়দের মদ্যপানের স্বাধীনতা দিয়ে দিচ্ছেন খোদ কোচ! চমকে ওঠারই কথা। বিশ্বের আর সব কোচ যেখানে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা দেন, রক্তচক্ষু নিয়ে তাকান, সেখানে ডিক অ্যাডভোকাটের এ কী মতিভ্রম! না, পুরোটা না শুনে রাশিয়ার কোচকে গালমন্দ করবেন না। খেলোয়াড়দের এ ব্যাপারে স্বাধীনতা তিনি দিচ্ছেন এক শর্তে, আগে এই সপ্তাহে নিশ্চিত করতে হবে ২০১২ ইউরোর টিকিট। শুক্রবার স্লোভাকিয়ার পর মঙ্গলবার অ্যান্ডোরার সঙ্গে ম্যাচ। এর পরই শেষ হচ্ছে বাছাইপর্ব। চূড়ান্ত পর্ব নিশ্চিত করলে খেলোয়াড়দের এই স্বাধীনতাটুকু দেওয়াই যায়! রয়টার্স।নাখোশ নাদালজানেন হয়তো, স্প্যানিশ ক্লাব মায়োর্কার ১০ শতাংশ মালিক নাদাল পরিবার। কদিন আগে মায়োর্কার কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মাইকেল লাউড্রপ। ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন নাদালেরই চাচা, স্পেনের সাবেক ফুটবলার মিগুয়েল অ্যাঞ্জেল নাদাল। এতে নাদাল পরিবারের খুশিই হওয়ার কথা। কিন্তু ঘটেছে ঠিক উল্টোটি। লাউড্রপকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা মানতে পারছে না টেনিস তারকা রাফায়েল নাদালের পরিবার। এর প্রতিবাদে ক্লাবের নির্বাহী বোর্ড থেকে তাদের প্রতিনিধি ফার্নান্দো মার্তোস পদত্যাগ করেছেন। এমনও শোনা যাচ্ছে, মালিকানার অংশটিও নাকি বেচে দেবে নাদাল পরিবার! ওয়েবসাইট।