অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিন্দুকের মুখে ছাইএকদিক দিয়ে এ তো অসম প্রেমই। নায়কের বয়স ২৪, নায়িকার ৩৪। তার ওপর এই প্রেমে ঈর্ষার নজর আছে অনেকেরই। সেসব নিন্দুক একটু নড়েচড়েই বসেছিল খবরটা পেয়ে—জেরার্ড পিকে আর শাকিরার মধ্যে নাকি সম্পর্কচ্ছেদ হয়ে গেছে। অথচ পিকের সঙ্গে ঘরবাঁধার আশায় সংগীত তারকা শাকিরা ইতি টেনে দিয়েছিলেন ডি লা রুয়ার সঙ্গে তাঁর ১১ বছরের দীর্ঘ সম্পর্কের। এক বছর হতে না হতেই নতুন সম্পর্কে ঘুণ ধরল! আরে, নিন্দুকের মুখে ছাই। এসব বানোয়াট, গুজব। শাকিরার মুখপাত্র বিবৃতি দিয়েই জানিয়ে দিলেন, পিকে-শাকিরা এখনো চুটিয়েই প্রেম করছেন। ওয়েবসাইট।কুকুরের জন্যএক রাতের ঘুম, দুই পায়ে দাঁড়িয়ে থাকার কষ্ট, পেরু-প্যারাগুয়ে ম্যাচের দুটি ম্যাচ টিকিট—প্রিয় কুকুরের জন্য এ সবকিছু দিয়ে দিতে পারেন পেরুর এক ফুটবল সমর্থক। সারা রাত জেগে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট দুটি কেটেছেন ভদ্রলোক। টিকিট কিনে ফিরে দেখেন যেখানে গাড়ি রেখেছিলেন, গাড়িটি সেখানে নেই। অনেক খুঁজেও আর পাওয়া যায়নি গাড়ি। চোর গাড়ি নিয়ে চম্পট। তবে গাড়ির জন্য নয়, গাড়ির মধ্যে থাকা শুধু কুকুরটি ফেরত চান। বিজ্ঞপ্তি দিয়েছেন—কুকুরটি ফেরত দিলে উপহার হিসেবে দেবেন বহু কষ্টে সংগ্রহ করা টিকিট দুটি! এএফপি। ফার্গুসনের চিঠিচিঠি কি আর অ্যালেক্স ফার্গুসন লেখেন না! স্ত্রী-পুত্র আর আত্মীয়স্বজনদের তো অন্তত লেখেন। আগে হয়তো প্রেমিকাকেও লিখতেন আবেগঘন চিঠি। সেগুলো হয়তো মোড়ানো থাকত সুদৃশ্য খামে! কিন্তু এবার ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে চিঠি লিখতে হলো ক্লাবের সমর্থকদের, তাও আবার খোলা চিঠি। ক্লাবের ওয়েবসাইটে লেখা সেই চিঠিতে ম্যানইউ সমর্থকদের প্রতিপক্ষের মাঠে গিয়ে ভদ্র ব্যবহার করা আর নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন স্কটিশ কোচ। ভাঙচুর, মারামারি, হানাহানি—প্রতিপক্ষের মাঠে খেলা দেখতে গিয়ে বহুদিন ধরে এই করে আসছে ম্যানইউ সমর্থকেরা। ক্লাবগুলোও তাই কমিয়ে দিচ্ছে ম্যানইউ সমর্থকদের টিকিট। সর্বশেষ এই কাজটা করল লিভারপুলও। ওয়েবসাইট।