অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈর্ষা নেইদুজনার দুটি পথ অনেক দিনই হলো দুই দিকে গেছে বেঁকে। শেন ওয়ার্ন আর সিমোনের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল ২০০৬ সালেই। অবশ্য এর পরও দুজন এক ছাদের নিচে থেকেছেন। কিন্তু ভাঙা কাচের মতো ভাঙা সম্পর্কও জোড়া লাগে না সহজেই। অনিবার্য পরিণতি হিসেবে একেবারেই আলাদা হয়ে যান দুজন। এখন ওয়ার্ন যখন লিজ হার্লির প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাঁর সাবেক স্ত্রী সিমোনও চুটিয়ে প্রেম করছেন টবি রবার্টস নামের এক তরুণের সঙ্গে। কিন্তু পুরোনো শেকড় তো একেবারেই উপড়ে ফেলা যায় না। অনেকেরই তাই কৌতূহল, ওয়ার্ন-হার্লির বাগদান হয়ে যাওয়ার খবরে সিমোনের প্রতিক্রিয়া কী? একটু ঈর্ষার চরও কি জাগেনি? সিমোনের হয়ে জবাব দিয়েছেন রবার্টস, ‘একদমই না।’ ওয়েবসাইট।আক্কেল সেলামিকদিন আগেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন জরিমানা করেছে বার্সেলোনাকে। জরিমানার অঙ্ক? মাত্র ৯০ ইউরো! কোনো সন্দেহ নেই, হাস্যকর। তবে আপনি বার্সা সমর্থক হলে হাসিটা বেশিক্ষণ চওড়া থাকবে না। এবার যে স্প্যানিশ ক্লাবটিকে ১ লাখ ১০ হাজার ইউরো (প্রায় ১ কোটি ১২ লাখ টাকা) জরিমানা দিতে হয়েছে! গত আগস্টে উয়েফা সুপার কাপে পোর্তোর বিপক্ষে খেলেছে বার্সা। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে ২ মিনিট দেরিতে মাঠে নামায় এই বিপুল পরিমাণ শাস্তি। ২ মিনিট দেরির জন্যই এতগুলো টাকা। ‘সময়ের মূল্য’ রচনাটি এর পর মেসিরা সবাই নিশ্চয়ই মুখস্থ করে ফেলবেন। অবশ্য বার্সার সামনে আগামী রোববার পর্যন্ত আপিল করার সুযোগ আছে। ওয়েবসাইট। তবুও বেকহামবয়স ৩৬। বয়সের ছাপ ফুটবলেও। এ অবস্থায় বাণিজ্যিক চুক্তিতেও ভাটা পড়ার কথা। কিন্তু তিনি বেকহাম বলেই বুঝি ঘটছে উল্টো ঘটনা। বাণিজ্যিক চুক্তি থেকে বেকহামের আয় আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে! ২০০৯ সালে বাণিজ্যিক চুক্তি থেকে তাঁর আয় ছিল এক কোটি ৮৩ লাখ ডলার। ২০১০ সালে তা বেড়ে দুই কোটি ৩৯ লাখ! এর সঙ্গে যোগ করুন গ্যালাক্সিতে সাবেক ইংল্যান্ড অধিনায়কের বার্ষিক বেতন, ৬৫ লাখ ডলার। এতেও কিন্তু বেকহামের আয়ের হিসাবটা মিলিয়ে ফেলতে পারবেন না! ‘বেকহাম ব্র্যান্ডের’ পণ্য সরবরাহ করে, এমন একটি প্রতিষ্ঠান থেকে পান মোটা অঙ্কের টাকা। মিসেস বেকহামের (ভিক্টোরিয়া) একাধিক বাণিজ্যিক চুক্তি তো আছেই। ওয়েবসাইট।