অন্য কলাম
অধিনায়কের চিঠিক্রীড়া প্রতিবেদকপ্রত্যেকের জন্য একটা করে চিঠি। কোনোটা এক পাতার, কোনোটা দুই পাতার। সব চিঠিই হাতে লেখা। মোবাইল ও ই-মেইলের যুগে এতগুলো চিঠি হাতে লেখা বিস্ময়কর। মুশফিকুর রহিম সেই বিস্ময়টাই উপহার দিলেন সতীর্থদের। দলের সবার কাছে আলাদা করে চিঠি লিখে জাতীয় দলের নতুন অধিনায়ক জানিয়েছেন তাঁদের সম্পর্কে নিজের মূল্যায়ন, দলের প্রত্যাশা। অনেক চিঠিতে সতীর্থদের শক্তিমত্তা-দুর্বলতার দিকগুলোও তুলে ধরেছেন। সব চিঠি নিজেই পৌঁছে দিয়েছেন যাঁর যাঁর হাতে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও অধিনায়কের চিঠি পেয়ে খুশি। ‘উদ্যোগটা খুবই ভালো। দলে আমাদের কার প্রয়োজনীয়তা কোন জায়গায়, আমাদের কাছে প্রত্যাশা—সবই আছে চিঠিতে’—বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার। এর আগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এরকম চিঠি লিখেছিলেন।জুলকারনাইন আবার‘বিতর্করে বাসি আমি সবার চেয়ে ভালো।’ জুলকারনাইন হায়দার মনে হয় বিতর্ক থেকে দূরে থাকতেই চান না। হোটেল থেকে স্রেফ গায়েব হয়ে গিয়ে আলোচনায় আসা এই পাকিস্তানি ক্রিকেটার আবারও খবরে। দেশে ফিরেছেন, এখন জাতীয় দলে ফেরার মিশন তাঁর। ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটেও আবার নেমেছেন। সবই ভালো খবর। কিন্তু এরই মধ্যে শহীদ আফ্রিদি আর শোয়েব আখতারের সমালোচনাও করেছেন। বলেছেন, অবসর নেওয়ার পর পাকিস্তানের ক্রিকেটের বড় সমালোচক হয়ে উঠেছেন আফ্রিদি-শোয়েব। যখন খেলতেন তখন এসব সমালোচনা ছিল কোথায়? ওয়েবসাইট।রিভালদোর দুঃখরিভালদোর মনে একটা দুঃখ আছে। ফুটবলার জীবনের এই দুঃখটা হয়তো ব্রাজিল তারকাকে তাড়া করবে সারা জীবনই। বিশ্বকাপ জিতেছেন, পেয়েছেন ফিফা বর্ষসেরা, ইউরোপের বর্ষসেরার পুরস্কার। কী এমন অবশিষ্ট আছে যে তাঁকে অনুতাপের আগুনে পুড়তে হবে? দুঃখটা ইংল্যান্ডে না খেলার! ক্যারিয়ারে ব্রাজিলের বাইরে খেলেছেন স্পেন, ইতালি, গ্রিস, এমনকি উজবেকিস্তানেও। কিন্তু ইংল্যান্ডে কখনোই নয়। এমন নয় যে ডাক পাননি। টটেনহাম একবার অনেক দূর এগিয়েও ছিল। কিন্তু রিভালদো নাম লেখান এসি মিলানে। এত দিনে বলছেন, ‘ইংল্যান্ডে না খেলতে পেরে আমি অনুতপ্ত।’ এখনো পেশাদার ফুটবল খেলছেন বটে; কিন্তু বয়স যে ৩৯! ওয়েবসাইট।