অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুত্বই বড়শচীন টেন্ডুলকারকে ঠেকাতেই তো এত সব জোগাড়যন্ত্র। সব অস্ট্রেলীয়ই হয়তো প্রার্থনা করছে, এবার যেন খালি হাতে অস্ট্রেলিয়া থেকে ফেরেন টেন্ডুলকার। এমনিতে গত দুটি সফরেই রান করেছেন সত্তরের ওপর গড়ে! এক অস্ট্রেলীয়র প্রার্থনা কিন্তু অন্য রকম। তিনি চান, টেন্ডুলকার আর তাঁর ভক্তদের অপেক্ষার অবসান হোক। শততম সেঞ্চুরিটা টেন্ডুলকার পেয়ে যান ২৬ ডিসেম্বর শুরু বক্সিং ডে টেস্টেই। এই প্রার্থনা শেন ওয়ার্নের। ‘শচীন সেঞ্চুরিটা যে এই সিরিজেই পাচ্ছে, সেটা বুঝতে পারছি। তবে আমি চাই, ও সেটা মেলবোর্নেই করুক’—বলেছেন ওয়ার্ন। মেলবোর্ন তাঁর নিজের মাঠ। টেন্ডুলকার শততম আন্তর্জাতিক সেঞ্চুরি এখানে করলে এমসিজিও তো ঢুকে যাবে ইতিহাসের পাতায়! ওয়েবসাইট।অনাহূত অতিথিভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন এড কাওয়ান। দুশ্চিন্তা তো হবেই। ঘরোয়া ক্রিকেট আর টেস্ট তো এক জিনিস নয়। পারবেন তো ঘরোয়া ক্রিকেটের ফর্ম আন্তর্জাতিক পর্যায়ে টেনে নিতে...আরে না, এসব কিছু নয়। কাওয়ানের দুশ্চিন্তা অন্য। জাতীয় দলে ডাক পাওয়ার পরদিনই যে তাঁর বাড়িতে এক লোক চুরি করে ঢুকেছে। সেই লোকের কাছে আবার পিস্তলও ছিল! সিডনিতে ঘটেছে এই ঘটনা। অবশ্য বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই পুলিশ গ্রেপ্তার করেছে ওই অনাহূত অতিথিকে। কাওয়ানের বাবা রিচার্ড বলেছেন, ছেলের টেস্ট দলে ডাক পাওয়া, এরপর এভাবে এক লোকের বাড়িতে ঢুকে পড়া মিলে ‘ঘটনাবহুল ২৪ ঘণ্টা’ই পার করেছেন তাঁরা। ওয়েবসাইট।দর্শককে লাথিপ্রতিপক্ষকে লাথি মেরে লাল কার্ড দেখেছেন অনেকেই, কিন্তু দর্শককে মেরে? এস্তেবান আলভাদারো বুঝি একটা রেকর্ডই গড়ে ফেলেছেন। ডাচ কাপে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে ম্যাচে এজে আলক্মারের কোস্টারিকান গোলরক্ষক লাল কার্ড দেখেছেন এক দর্শককে লাথি মেরে! না, গ্যালারিতে গিয়ে কাউকে লাথি মেরে আসেননি। ওই দর্শকই ছুটে গিয়েছিলেন মাঠে। আয়াক্স কোচ ফ্রাঙ্ক ডি বোরও বলছেন, নিজেকে বাঁচাতেই অমন কাণ্ড করেছেন এস্তেবান। আত্মরক্ষা করতে গিয়ে গোলরক্ষকের এমন লাল কার্ড পাওয়া মেনে নিতে পারেননি আলক্মার কোর্চ গার্ট ভারবিক। মাঠ থেকে তুলে নিয়েছেন দলকে, ম্যাচ হয়ে গেছে পরিত্যক্ত! রয়টার্স।