অন্য কলাম
ভয়েপ্রতিপক্ষের কোচও যখন বলেছেন, সবাই মোটামুটি মেনেই নিয়েছেন গত বুধবার ডাচ কাপের ম্যাচে মাঠে ঢুকে যাওয়া দর্শককে লাথিটা আত্মরক্ষার্থেই মেরেছিলেন এস্তেবান। ১৯ বছর বয়সী ওই দর্শককে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে এস্তেবানের সমালোচনা থেমে থাকেনি। অনেকেই বলছেন, একেবারে লাথি না মারলেই কি চলত না! এজে আলকমারের কোস্টারিকান গোলকিপারের দাবি, ভয় পেয়েই এমন আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তিনি, ‘যারা বলছেন আমি বেশি আক্রমণাত্মক হয়েছিলাম, তাদের বলছি আমার মতো অবস্থায় পড়লে বুঝতে পারতেন। প্রচন্ড ভয় পেয়েছিলাম আমি, ভেবেছিলাম লোকটার হাতে ছুরি আছে। আমার সন্তান আছে, ভাই, মা-বাবা আছে, আমি কি জানতাম যে লোকটি আমার দিকে এগিয়ে আসছে সে আমাকে চুমু দেবে নাকি কেটে দুই ভাগ করবে!’ ওয়েবসাইট।মাঠের বাইরেমাঝখানে সম্পর্কটা ভেঙে গিয়েছিল টেনিস তারকা আনা ইভানোভিচ ও গলফার অ্যাডাম স্কটের। সেই সম্পর্ক আবার জোড়া লেগেছে। এসব তথ্য অবশ্য নতুন নয়। নতুন খবর, অস্ট্রেলিয়ান গলফারকে নতুন করে আবিষ্কার করেছেন সার্বিয়ান ইভানোভিচ। গৃহস্থালীর কাজে স্কট এখন আগের চেয়ে অনেক পারদর্শী। ‘আমরা একত্রে থাকলে অনেক কাজেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ও। একজন সার্বিয়ান পুরুষ সাধারণত যা করে, ও তার চেয়েও বেশি করে’—অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়ে ‘নতুন’ স্কটকেই দেখেছেন ইভানোভিচ। এখনো অবশ্য স্কটের রান্না করাটা শেখা হয়নি। তবে ইভানোভিচের বিশ্বাস, সেটাও দ্রুতই শিখে ফেলবেন, ‘ও আমাকে রান্না করে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।’ ওয়েবসাইট।