অন্য কলাম
সততার পুরস্কারসততার পুরস্কার পেলেন সিমোনে ফারিনা। দ্বিতীয় বিভাগের খেলোয়াড়ের জাতীয় দলে ডাক পাওয়ার কথা কি ভাবা যায়! ইতালির দ্বিতীয় বিভাগের দল গুব্বিওর ডিফেন্ডার পেলেন জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে একত্রে অনুশীলন করার সুযোগ। গত ৩০ নভেম্বর ছিল ইতালিয়ান কাপে সিসেনা-গুব্বিও ম্যাচ। ফারিনাকে ম্যাচ পাতানোর জন্য ২ লাখ ইউরো সেধেছিল জুয়াড়িরা। কিন্তু টাকার কাছে সততাকে বিক্রি না করে ফারিনা ঘটনাটা পুলিশকে জানিয়ে দেন। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জর্জরিত ইতালিতে এটা তো বিস্ময়কর ঘটনা! মুগ্ধ হয়ে ইতালি কোচ সিজারে প্রানদেল্লি সততার পুরস্কার হিসেবে ২৯ বছর বয়সী ডিফেন্ডারকে ডেকে নিলেন অনুশীলনে। ওয়েবসাইট।শচীন-পুত্রগত ইংল্যান্ড সফরে অনুশীলন করেছিলেন শচীন ও ছেলে অর্জুন টেন্ডুলকার। বাপ-বেটার একসঙ্গে অনুশীলন তাই আগেও দেখেছে অনেকে। তবে ডিন জোনসের জন্য অভিজ্ঞতাটা নতুন। কাল মেলবোর্ন ক্রিকেট মাঠে শচীন-পুত্রকে প্রথম দেখলেন সাবেক অস্ট্রেলিয়া ব্যাটসম্যান। বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন জহির খানের কাছ থেকে টিপস নিয়ে নেটে বোলিং করল। বাবার বোলিংয়ে ইনডোরে ব্যাট করল। শেবাগের বোলিং খেলে শেষ হলো অর্জুনের অনুশীলন পর্ব। এসব দেখে জোনসের মনে পড়ে গেল আরেক বাবা-ছেলে জুটিকে, ‘ছোট্ট শনকেও মাঠে নিয়ে আসত জিওফ মার্শ। এই পরিবেশ থেকে অনেক পেয়েছে শন। অর্জুন বাবার দক্ষতার এক শ ভাগের এক ভাগ পেলেও কাজ হবে।’ ওয়েবসাইট।অভিমান!আপাতত তিনি অস্ট্রেলিয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে নেই। ঘুরেফিরে নানাভাবে তবু খবরের শিরোনাম হচ্ছেন গ্রেগ চ্যাপেল। সৌরভ গাঙ্গুলী তাঁকে ‘পাগল’ বলেন, তো পরের দিনই আশিষ নেহরা তুলে ধরেন চ্যাপেলের সময়ের দুঃসহ দিনের কথা। অস্ট্রেলিয়া কোচ মিকি আর্থার আবার তাঁকে অস্ট্রেলিয়া শিবিরে আমন্ত্রণ জানিয়েছেন টিপস দেওয়ার জন্য। সংবাদমাধ্যমে চাউর হয়েছে, চ্যাপেল গিয়ে নাকি টেন্ডুলকার-দ্রাবিড়দের আউট করার দাওয়াই বাতলে দিয়েছেন সিডল-প্যাটিনসনদের। তবে খবরটা উড়িয়ে দিলেন চ্যাপেল, ‘আমি অস্ট্রেলিয়া দলের সঙ্গে কথা বলিনি, বলবও না।’ তবে কি অভিমান হলো গ্রেগের? ওয়েবসাইট।