অন্য কলাম
দেখে শেখানা, কারও আহ্বান জানানোর প্রয়োজন হয়নি। লিভারপুলকে দেখে চেলসি শিক্ষাটা নিল নিজে থেকেই। জন টেরির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিন্যান্ড। কিন্তু চেলসি টেরিকে নির্দোষ দাবি করে তাঁর সমর্থনে টি-শার্ট পরতে চেয়েছিল। তবে ওই পরিকল্পনা এখন বাদ। লুইস সুয়ারেজের সমর্থনে টি-শার্ট পরে ব্যাপক সমালোচিত হয়েছে লিভারপুল। কিন্তু সুয়ারেজ শাস্তি এড়াতে পারেননি। প্যাট্রিস এভরাকে বর্ণবাদী গালি দেওয়ার অপরাধে আট ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এমনিতে ক্লাবের পূর্ণ সমর্থনই পাবেন টেরি। তবে এ রকম দেখনদারি কিছু তারা করতে যাবে না। যদি আদালত অবমাননার অভিযোগ ওঠে! আগামী ১ ফেব্রুয়ারিই আবার আদালতে টেরির শুনানি। ওয়েবসাইট।সেই আদ্রিয়ানোব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানো খবর হলেন এক তরুণীকে গুলি করে! ২০ বছর বয়সী এক তরুণীকে গুলি করেছেন ২৯ বছর বয়সী ফুটবলার। তবে রক্ষা, আদ্রিয়ানে কিরিলো দস পিন্টোস নামের তরুণীটি তাঁরই সঙ্গী, আর গুলিটিও লেগেছে হাতে। অস্ত্রোপচার অবশ্য করতে হবে। কিন্তু বড় কোনো দুঃসংবাদের আশঙ্কা পুলিশও করেনি। আদ্রিয়ানোও নিজেকে নির্দোষ দাবির চেষ্টা করেননি। এটি যে স্রেফ দুর্ঘটনা! ইন্টার মিলানে থাকতে নৈশক্লাবে গিয়ে বারবার খবর হওয়া আদ্রিয়ানো সেদিনও দেহরক্ষী এবং চার তরুণীকে সঙ্গে নিয়ে নিজের বিএমডব্লু গাড়িতে করে পার্টি থেকে ফিরছিলেন। সঙ্গে ছিল বন্দুক। দুর্ঘটনাবশত গুলিটা বেরিয়ে যায়! এএফপি।ওয়ার্নারের আবেগপ্রথম সেঞ্চুরি উদ্যাপনে ডেভিড ওয়ার্নার অনুসরণ করেছিলেন শচীন টেন্ডুলকারকে। সেঞ্চুরির পর আকাশের দিকে তাকিয়ে প্রয়াত বাবাকে খোঁজেন টেন্ডুলকার। ওয়ার্নারের মা-বাবা দুজনই জীবিত, হোবার্টে আকাশের দিকে তাকিয়ে তাহলে কাকে খুঁজছিলেন? অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাপারটা খোলাসা করলেন কাল, ‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন আমার দাদা, ফ্রাঙ্ক। সব সময় বলতেন আমি একসময় টেস্ট ক্রিকেটার হব। আমার ১৩-১৪ বছর বয়সে তিনি মারা যান। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম একদিন টেস্ট খেলব। হোবার্টে সেঞ্চুরির পরই আমার চোখে পানি এসে গিয়েছিল। ওপরে তাকালাম, জানতাম স্বর্গের ওই লোকটির চোখেও পানি এসে গেছে।’ ওয়েবসাইট।