অন্য কলাম
অপেক্ষাক্রীড়া প্রতিবেদক বিশ্বকাপের হিসাব বলে কথা! সেটা তো আর যেনতেনভাবে দেওয়া যায় না। এর জন্য পঞ্জিকা দেখে শুভ দিনক্ষণ ঠিক করতে হবে। বিসিবি নাকি সেই দিনটাই খুঁজে পাচ্ছে না! ২০১১ বিশ্বকাপ শেষ হওয়ার ৯ মাস পেরিয়ে গেলেও তাই দেওয়া যাচ্ছে না হিসাব। এত দিন বলা হয়েছে, আইসিসির অডিট রিপোর্ট আসেনি বলে দেরি হচ্ছে। কিন্তু অডিট রিপোর্ট আসার পরও কোনো সাড়াশব্দ নেই কেন? কাল এশিয়া কাপের সংবাদ সম্মেলনে আবার উঠল প্রশ্নটা। বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল এবার দিলেন নতুন অজুহাত, ‘আমরা একটা বড় অনুষ্ঠান করে এটা আপনাদের জানাব। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কিন্তু এর জন্য আমরা সময়ই পাচ্ছি না।’ বিসিবি সভাপতি অবশ্য ইঙ্গিত দিয়েছেন, অন্যদের চেয়ে বিশ্বকাপ বিসিবিকে বেশি রাজস্বই দেবে।অস্বীকারআদ্রিয়ানো নাকি বিষণ্নতায় ভুগছেন। কিন্তু যেভাবে সঙ্গী তরুণীকে গুলি করার কথা অস্বীকার করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, তাতে কে বলবে মানসিক স্থিরতা নেই তাঁর! মিথ্যা বলারও সুনিপুণ শিল্পী তিনি। স্রেফ দুর্ঘটনা বলেই হয়তো প্রথমে নিজেকে নির্দোষ দাবির চেষ্টা করেননি। কিন্তু পত্রপত্রিকার খবর আর গুলিবিদ্ধ তরুণী তাঁকে দায়ী করার পরই আদ্রিয়ানো ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। গুলিবিদ্ধ আদ্রিয়ানে সিরিলো দস পিন্টোসের অভিযোগ, আদ্রিয়ানো পেছনের সিটে বসে দশমিক ৪ ক্যালিবারের পিস্তলটি খেলার সময় গুলি বেরিয়ে তাঁর হাতে লাগে। কিন্তু আদ্রিয়ানো নিজের দোষ বেমালুম অস্বীকার করে বসলেন, ‘আমি ছিলাম সামনের আসনে। অথচ গুলির ঘটনা ঘটেছে পেছনের আসনে।’ ওয়েবসাইট।দুর্ভাগা মেসিয়াযুক্তরাষ্ট্রের মতো একটা দেশের ক্রিকেট দলের অধিনায়ক হয়ে আন্তর্জাতিক খবর হওয়া খুব কঠিন। খবর হতে পারেন, দারুণ ইতিবাচক কিংবা ভীষণ নেতিবাচক কোনো কারণ। স্টিভ মেসিয়ার দুর্ভাগ্য, তিনি খবরে এলেন দ্বিতীয় কারণেই। এক বন্ধকি প্রতিষ্ঠানের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দেশটির জাতীয় দলের ক্রিকেট অধিনায়ককে। দুটি করে ওয়ানডে ও ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা এই ৩২ বছর বয়সীর পাসপোর্টও জব্দ করা হয়েছে। দুর্নীতির তদন্ত করছে এফবিআই। শিগগিরই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও তাঁর নেই। ফলে আগামী মার্চে দুবাইয়ে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। ওয়েবসাইট।