অন্য কলাম
পরামর্শটানা দুবার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করলেও গ্র্যান্ড স্লামের স্বাদ পাওয়া হয়নি ক্যারোলিন ওজনিয়াকির। কিন্তু গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে কেন বারবার ব্যর্থ ওজনিয়াকি? কারণটা বুঝে ফেলেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত টেনিস কোচ নিক বোলতিয়েরি। আর সেটা হচ্ছে, ওজনিয়াকির খেলার ধরনটা সহজেই বুঝে ফেলে প্রতিপক্ষ। নতুন বছরে গ্র্যান্ড স্লাম জিততে এক নম্বর তারকার প্রতি বোলতিয়েরির পরামর্শ, কোর্টে এমন কিছু করতে হবে, যা প্রতিপক্ষ খেলোয়াড়দের কল্পনারও বাইরে। দেখা যাক, বোলতিয়েরির পরামর্শে ওজনিয়াকির ভাগ্য খুলে কি না! ওয়েবসাইট।বাবার আসনেসাদা চোখে তাঁদের সম্পর্কটা গুরু-শিষ্যেরই। কিন্তু গত বছর দেড়েক একসঙ্গে কাজ করতে গিয়ে এতটাই ভালোবাসা আর স্নেহ পেয়েছেন যে মেসুত ওজিলের কাছে হোসে মরিনহো এখন আর শুধুই একজন কোচ নন। গুরু-শিষ্যের গণ্ডি পেরিয়ে সম্পর্কটা এখন বাবা-ছেলের। ওজিল নিজেই রিয়াল মাদ্রিদ কোচকে দিচ্ছেন বাবার আসন, ‘মরিনহো আমার বাবার মতো।’ ২০১০ সালে ইন্টার মিলান ছেড়ে যখন রিয়ালের কোচ হয়ে আসেন, মরিনহোর প্রথম কয়েকটি চুক্তির একটি এই জার্মান মিডফিল্ডার। শুধু বাবার আসনে বসিয়ে শ্রদ্ধা নয়, কোচ মরিনহোর প্রশংসাতেও পঞ্চমুখ ২৩ বছর বয়সী জার্মান, ‘উনি অসাধারণ একজন কোচ।’ ওয়েবসাইট।যুবরাজের খেলাবড়দিনের আগের রাতে একটা ফুটবল ম্যাচ খেলেছেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম। সেই ম্যাচে ২৯ বছর বয়সী যুবরাজের দল জিতেছে ৪-২ গোলে। ভাবছেন, তা তো জিতবেই। রাজার দলকে হারিয়ে দিয়ে নিজের গর্দানটি গিলোটিনের নিচে ঠেলে দেওয়ার দুঃসাহস কে দেখাবে! না, মোটেও তা নয়। খেলায় কোনো দুর্নীতি হয়নি। যুবরাজ নিজেও ভালো খেলেছেন। অবশ্য গোলের দেখা পেতে পেতে পাননি। দুর্দান্ত সেভ করে গোল ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক। জাতীয় দলের জার্সির সঙ্গে নিজের প্রিয় দল অ্যাস্টন ভিলার জার্সি মিলিয়ে বানানো পোশাক গায়ে উইলিয়ামের খেলা দেখে অনেকেই বিস্মিত। পরে জানা গেছে রহস্যটা। উইলিয়ামকে নাকি টিপ্স দিয়েছেন খোদ ডেভিড বেকহাম! ওয়েবসাইট।