অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল-চমকক্রীড়া প্রতিবেদকআজ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। কিন্তু চমক দেখাচ্ছে বিপিএল! রীতিমতো হেলিকপ্টার-চমক। সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন হোটেলে বিপিএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে থাকার কথা তারকা ক্রিকেটারদেরও। কিন্তু প্রিমিয়ার লিগে অলক কাপালি ও শাহরিয়ার নাফীসের খেলা পড়েছে বিকেএসপিতে। শেখ জামালের হয়ে মুশফিকুর রহিম খেলবেন ফতুল্লায়। খেলা শেষে যানজট পেরিয়ে তাঁদের পক্ষে মাঠ থেকে র‌্যাডিসনে পৌঁছানো কঠিন। এই সুযোগেই প্রথম চমকটা দেখানোর সুযোগ পেয়ে গেল বিপিএল কর্তৃপক্ষ। মুশফিক, শাহরিয়ার ও অলককে মাঠ থেকে তুলে নেওয়া হবে হেলিকপ্টারে। উড়ে গিয়ে তাঁরা নামবেন বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখান থেকে গিয়ে যোগ দেবেন বিপিএলের অনুষ্ঠানে।ইশশান্নত!নিজের বোলিংকে আরও ধারালো করার অনুশীলন তো চলছেই। ঘরে ফিরেও বিশ্রাম নেই ইশান্ত শর্মার। চলছে আরেক অনুশীলন, এটা কাগজে-কলমে। আর এতে নাকি গোটা বিশেক নোটবুকও শেষ করে ফেলেছেন! ঘটনা হলো, হস্তরেখাবিদের পরামর্শে সম্প্রতি নিজের স্বাক্ষরটা পাল্টে ফেলেছেন ভারতীয় পেসার। স্বাক্ষরে ইশান্ত এখন লেখেন ‘Isshannt’! জ্যোতিষী বা হস্তরেখাবিদের পরামর্শে বলিউড তারকাদের নামের বানান বা সিনেমার নাম পাল্টে ফেলা অহরহই হচ্ছে। ক্রিকেটাররা খুব জ্যোতিষ-ভক্ত নন। সৌরভ গাঙ্গুলীর জার্সি নম্বর পাল্টে ফেলার মতো হাতেগোনা কয়েকটা উদাহরণ আছে। তবে হস্তরেখাবিদের পরামর্শে নাকি ভালো লাগছে ইশান্তের, ‘জানি না কীভাবে বা কেন, এখন আমি অনেক শান্তিতে আছি!’ ওয়েবসাইট।সুয়ারেজ আবারসময়টাই ভালো যাচ্ছে না। এর জন্য লুইস সুয়ারেজ দুষতে পারেন নিজেকেই। বর্ণবাদ ইস্যুতে মাথার ওপর আট ম্যাচের নিষেধাজ্ঞার খড়্গ। এ অবস্থায় আরও এক ম্যাচ নিষিদ্ধ হলেন লিভারপুলের স্ট্রাইকার। ২০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে তাঁকে। এবারের শাস্তি গত ৫ ডিসেম্বর ফুলহামের বিপক্ষে ম্যাচে দর্শকদের উদ্দেশ্যে অশোভন আচরণ করায়। ওই ম্যাচে দুই দলের মধ্যেই ছিল উত্তেজনা। ৮৫ মিনিটে গোল খেয়ে ১-০-তে পরাজিত ম্যাচটিতে সুয়ারেজ স্বাগতিক দর্শকদের উদ্দেশ্যে ‘মধ্যমা’ তুলে দেখান। এক সতীর্থ লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গেও অশোভন আচরণ করেন লিভারপুল খেলোয়াড়েরা। লিভারপুলকেও জরিমানা করা হয়েছে ২০ হাজার পাউন্ড। ওয়েবসাইট।