অন্য কলাম
শত কোটির বিমাবান্দ্রায় শচীন টেন্ডুলকারে প্রাসাদোপম বাড়ি দেখে দেখে অনেকেরই নাকি চোখ কপালে উঠে যায়। তা তো যাওয়ারই কথা। অনেক দিন ধরে টাকা জমিয়ে, অনেক পরিকল্পনা করে বাড়িটি বানিয়েছেন। এবার সেই বাড়িটির বিমাও করে ফেললেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। বিমার অঙ্কটাও শুনে চোখ কপাল থেকে আরও উঁচুতে, মাথার চাঁদিতে গিয়ে পৌঁছাতে পারে—১০০ কোটি রুপি! এটাই নাকি ভারতে একক কোনো ব্যক্তির সর্বোচ্চ বিমার রেকর্ড! ওয়েবসাইট।আরও ১০ বছর!গত নভেম্বরে ৩৭-এ পা দিয়েছেন। ইতালিয়ান লিগেও ৫০০তম ম্যাচ খেলার কীর্তি গড়লেন মাত্রই। ক্লাব ফুটবলে খেলেছেন ৭০০-র বেশি ম্যাচ। ফলে যেখানেই যান, একটা প্রশ্ন আলেসান্দ্রো দেল পিয়েরোকে শুনতেই হয়—কবে অবসর নেবেন? প্রশ্নটা শুনে শুনে এই ইতালিয়ান স্ট্রাইকার বিরক্ত। দুবাইয়ে এক অনুষ্ঠানে আসার পর সাংবাদিকেরা যখন এই প্রশ্ন করল, দেল পিয়েরো উত্তর দিলেন, ‘বুট জোড়া কবে তুলে রাখব? আরে, আমি তো আরও ১০ বছর খেলতে চাই। সৌভাগ্যক্রমে আমার পা জোড়া এখনো কাজ করছে।’ ওয়েবসাইট।