অন্য কলাম
অনুদান২০১০ বিশ্বকাপে ৩২ কোচের মধ্যে আলোচনায় ওপরের দিকেই ছিলেন রেমন্ড ডমেনেখ। সেটা অবশ্য নেতিবাচক কারণে। গ্রুপ পর্ব থেকেই বিদায়ের বিষাদকেও ছাপিয়ে বড় হয়ে ওঠে দলের অন্তর্কলহের বিতর্ক। খেলোয়াড়দের সঙ্গে যে ‘যুদ্ধের’ শেষ পরিণতি হিসেবে বরখাস্ত ফ্রান্সের কোচ। এত দিন পর ওই ঘটনা স্মরণ করা কেন? সেদিনের বিতর্কিত ডমেনেখ দেখিয়ে দিলেন তাঁর ভেতরের নরম দিকটাও। বিশ্বকাপ থেকে পাওয়া বোনাসের টাকাটা ৫৯ বছর বয়সী কোচ দান করলেন ফুটবলারদের উন্নয়নে মানে অপেশাদার ক্লাবে এবং দাতব্য কাজে। ৭০ হাজার ইউরো দিয়েছেন অ্যাথলেটিক ক্লাব ডি বোলোগনে-বিলানকোর্টকে। বাকি ৮০ হাজার ইউরো দিয়েছেন অন্য এক ক্লাব এবং একটি দাতব্য প্রতিষ্ঠানে। এএফপি।ব্যবসায়ী ইতোস্যামুয়েল ইতোকে ফুটবলার নাকি ব্যবসায়ী পরিচয়ে ডাকবেন—সেটা এখন একান্তই আপনার ব্যাপার! কারণ, ফুটবলারের পাশাপাশি ৩০ বছর বয়সী ক্যামেরুন তারকা এখন ব্যবসায়ীও। আসলে বলতে পারেন শিল্পপতি! ঘটনা হলো, আনঝি মাখাচকালা ক্যামেরুনে একটা মোবাইল কোম্পানি খুলছেন। সিম বিক্রি গতকালই শুরু হয়েছে। উদ্বোধনী দিনেই বিক্রি ৫০ হাজারেরও বেশি সিম। তবে সংযোগ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি, আফ্রিকান নেশনস কাপের উদ্বোধনী দিনে। ক্যামেরুনে এত দিন দুটি কোম্পানি মোবাইল নেটওয়ার্ক সেবা দিয়ে আসছিল—ফ্রান্সভিত্তিক অরেঞ্জ টেলিকম এবং দক্ষিণ আফ্রিকা-ভিত্তিক বহুজাতিক এমটিএন। এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতেই ‘ইয়াওন্দে’ নামে তৃতীয়টি খুললেন ইতো। ওয়েবসাইট।জর্ডানের বিয়ে৪৮ বছর বয়সে আবারও বিয়ে করছেন মাইকেল জর্ডান। বাস্কেটবলের এই কিংবদন্তির এবারের কনে দীর্ঘদিনের বান্ধবী কিউবান বংশোদ্ভূত আমেরিকান মডেল ইয়েভেত্তি প্রিয়েতো। ৩২ বছর বয়সী প্রিয়েতোর সঙ্গে প্রায় তিন বছর ধরে চুটিয়ে প্রেম করছেন জর্ডান। সেই প্রেমকে বছর পাঁচেক পর দিতে যাচ্ছেন পরিণতি। জর্ডানের এক মুখপাত্রের দেওয়া খবর, বড়দিনের ছুটিতে জর্ডান বিয়ের প্রস্তাব নিয়ে হাজির প্রেমিকার কাছে এবং তাতে রাজি প্রিয়েতো। তবে বিয়ের দিনক্ষণ এখনো জানানো হয়নি। এটি হবে জর্ডানের দ্বিতীয় বিয়ে। প্রায় ১৭ বছর দাম্পত্য জীবন কাটিয়ে প্রথম স্ত্রী হুয়ানিতার সঙ্গে জর্ডানের ছাড়াছাড়ি হয়ে যায় ২০০৬ সালে। ওয়েবসাইট।