অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান ছাড়োমারিও বালোতেল্লির সমস্যার অন্ত নেই। তিনি লাগামছাড়া। নিয়মের শৃঙ্খলে তাঁকে বাঁধা যায় না। বালোতেল্লি গাড়ি চালান গতিসীমা ভেঙে। রাতভর নৈশ-উৎসব করেন। মদ্যপানে তাঁর কাছে দেবদাসও নাকি নস্যি। চিমনির মতো ধোঁয়া ছেড়ে সিগারেটও ফোঁকেন। পাগলা ঘোড়াটিকে বশে আনার কম চেষ্টা করছেন না রবার্তো মানচিনি। কিন্তু সফল হচ্ছেন কই! তবে এবার একটু শক্ত করে চেপে বসেছেন। ম্যানচেস্টার সিটির কোচ তাঁর শিষ্যকে নির্দেশ দিয়েছেন সবার আগে ধূমপান ছেড়ে দেওয়ার জন্য। এমনও বলেছেন, তিনি বালোতেল্লির অভিভাবক হলে ধূমপানের অপরাধে তাঁর পশ্চাদ্দেশে কষে একটা লাথি হাঁকাতেন! ওয়েবসাইট।রিয়ালিটি শোভারত হলো ক্রিকেট উন্মাদনার দেশ, ক্রিকেট উপাসনার দেশ। আশ্চর্যের বিষয় হলো, সেই ভারতে শত শত চ্যানেল থাকার পরও এখন পর্যন্ত ক্রিকেট নিয়ে একটাও রিয়ালিটি শো হয়নি। অথচ কত বিচিত্র বিষয় নিয়েই না রিয়ালিটি শো হচ্ছে। গান গাওয়া, নাচ থেকে শুরু করে রান্নাবান্না, ঘর-গেরস্থালি, পোকামাকড় খেয়ে ফেলা—রিয়ালিটি শোয়ের ইয়ত্তা নেই। কিন্তু ক্রিকেটের মতো ব্যবসায়িকভাবে লাভজনক একটা উপাদান নিয়ে রিয়ালিটি শো করেনি কেউ। এবার সেটাই করছে ইউটিভি বিন্দাস। অনুষ্ঠানের নাম ‘ক্রিকেট চ্যাম্পস’। অনূর্ধ্ব-১৬ আর অনূর্ধ্ব-২২ এই দুই বিভাগে প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করে আনা হবে এই অনুষ্ঠানে। ওয়েবসাইট।প্রকৃতির ডাকম্যাচের তখনো মিনিট দশেকের মতো বাকি। রেফারি, কোচ-সতীর্থ কাউকে কিছু না বলেই তিনি দৌড়ে গেলেন ড্রেসিংরুমে। স্টেডিয়ামে তখন কী হয়েছে কী হয়েছে উত্তেজনা। আমচকা এ ঘটনায় হতভম্ব রেফারি খেলা বন্ধ রাখেন। কয়েক মিনিট পর ফিরলেন। রেফারি হলুদ কার্ড দেখালে সেটা তিনি গ্রহণও করলেন হাসিমুখে! ঘটনা আসলে কী, সেটা জানা গেল ম্যাচ শেষে। খেলার সময় হঠাৎ করেই পেটের ব্যথা শুরু হওয়ায় সার্গিও ফন ডিজক কাউকে কিছু না বলেই চলে যান প্রকৃতির ডাকে সাড়া দিতে। পরশু অস্ট্রেলিয়ান লিগে ওয়েলিংটন ফোনিক্সের বিপক্ষে ম্যাচে অ্যাডিলেডের ডাচ তারকা ঘটিয়েছেন এ কাণ্ড। ওয়েবসাইট।