অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশোচনা নেইকথায় বলে, অনুশোচনাবোধ পাপকে ক্ষারকের মতো ধুয়ে ফেলে। কিন্তু সেরেনা উইলিয়ামস মনে হয় এ তত্ত্বে বিশ্বাসী নন। গত বছর ইউএস ওপেন চলার সময় চেয়ার আম্পায়ার এভা আসদেরাকির সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। পরে বড় অঙ্কের জরিমানাও গুনতে হয়। কিন্তু এত দিন পরে এসেও সেরেনা বলছেন, অন্তত নিজের বিচারে ভুল কিছু তিনি করেননি। উত্তপ্ত যে এক-দুটি বাক্য ব্যবহার করেছেন, তা তাঁর আবেগ থেকে উৎসারিত, ‘আমি আসলে খুবই আবেগী একজন খেলোয়াড়। সেটা ছিল সেই আবেগেরই বহিঃপ্রকাশ। আমি যে রকম, আমি সে রকমই থাকব।’ এএফপি।হরিষে বিষাদগিয়েছিলেন নববর্ষ উদ্যাপনে। মৃত্যুদূত মৃত্যুর পরোয়ানা নিয়ে সেখানেই হাজির। হকি খেলোয়াড় ভাস্কর রাওয়ের জীবনপ্রদীপ নিভে যাওয়ার পেছনে অবশ্য মৃত্যুদূতের সরাসরি হাত নেই। তাঁর মৃত্যু হয়েছে তাঁরই জুনিয়র এক সতীর্থের ছুরিকাঘাতে। অন্ধ্র প্রদেশের ২১ বছর বয়সী ভাস্কর রাজ্য পর্যায়ের খেলোয়াড়। পরশু রাতে বিশাখাপট্টনামের পোর্ট স্টেডিয়ামে নববর্ষ উদ্যাপন করতে গিয়ে জুনিয়র রত্নকুমারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কেক কাটার জন্য নিয়ে আসা ছুরিটা রত্নকুমার ঢুকিয়ে দেন ভাস্করের গায়ে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পুলিশ খুনি রত্নকুমারকে পাকড়াও করে শ্রীঘরে নিয়ে গেছে। ওয়েবসাইট।