অন্য কলাম
মশালচোরইতিহাস-ঐতিহ্যে চোরের কী যায়-আসে! অলিম্পিক মশালের মতো একটা ঐতিহাসিক বস্তু চুরি করে সেটাই কিনা বিক্রি করা হয়েছে মাত্র ২০০ ডলারে! চোরাই মাল হিসেবে মশালটির মূল্য তখন হয়তো বুঝতে পারেনি চোর, তবে এখন নিশ্চয়ই টের পাচ্ছে। মশালটি চুরি করে বিক্রির অভিযোগে ব্রায়ান এডওয়ার্ড ম্যাকডোনাল্ড নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে ব্যবহার করা মশালটি নর্থ ক্যারোলাইনার ৪৩ বছর বয়সী ম্যাকডোনাল্ড বিক্রি করেন অ্যাশভিলের এক বন্ধকি পণ্যের দোকানে। যার প্রকৃত মূল্য ১৫ হাজার ডলার। মশালটি ম্যাকডোনাল্ডের হাতে নাকি আসে আরেকজনের হাত ঘুরে! ওয়েবসাইট।রুনির জরিমানাঅ্যালেক্স ফার্গুসনের ৭০তম জন্মদিনে ব্ল্যাকবার্নের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন না ওয়েইন রুনি। শোনা যাচ্ছে, আগামীকাল নিউক্যাসলের বিপক্ষেও রুনি নেই। কেন গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টিকে বসিয়ে রাখা? এত দিনে জানা গেল প্রকৃত কারণ। বক্সিং ডের রাতে স্ত্রী কলিনকে নিয়ে বাইরে গিয়েছিলেন রুনি। পরের দিন সকালে সতীর্থরা মিলে গল্প করছিলেন এ নিয়েই। ব্যস, চলে যায় তা কোচ ফার্গুসনের কানে। সঙ্গে সঙ্গে শাস্তি। ব্ল্যাকবার্ন ম্যাচের আগের রাতে রুনিকে জানিয়ে দেওয়া হয় তিনি ম্যাচে নেই। চোটে জর্জর ম্যানইউর জন্য এটা ছিল বড় ধাক্কা। শাস্তি হিসেবে রুনিকে গুনতে হচ্ছে সাপ্তাহিক বেতন, ২ লাখ পাউন্ড। ওয়েবসাইট।মুখোমুখি তাঁরাপ্রধানমন্ত্রীর বাসভবনে বসে তাঁর সঙ্গে দ্বিমত, সেটা আবার বলে দিলেন মুখের ওপর! মাইকেল ক্লার্ক সাহস ধরেন বটে। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ভারত ও অস্ট্রেলিয়া দলকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর সিডনির সরকারি বাসভবন কিরিবিলি হাউসে। খোশগল্পের একপর্যায়ে সময়ের আলোচিত প্রসঙ্গটি পাড়লেন গিলার্ড, ‘অস্ট্রেলিয়ানরা আমাদের ক্রিকেট দলের জন্য গলা ফাটাচ্ছে, তবে আমার ধারণা তারা সিরিজের কোনো একটা সময়ে শচীনের সেঞ্চুরিটাও দেখতে চায়।’ পাশে বসে তখনই ক্লার্কের সরস মন্তব্য, ‘শচীন অসাধারণ ক্রিকেটার, তবে আশা করি, সেঞ্চুরিটা ও পরের সিরিজে করবে, আমাদের সঙ্গে নয়! ওয়েবসাইট।