অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ মেসিএ যেন নতুন গ্রহ, নক্ষত্র কিংবা ধূমকেতু আবিষ্কার। পৃথিবীর নানা প্রান্তে মাঝেমধ্যেই ‘নতুন মেসি’র সন্ধান পাওয়া যায়। এবার পাওয়া গেল রাশিয়ায়। সিএসকেএ মস্কোর মিডফিল্ডার অ্যালান জাগোয়েভকে এরই মধ্যে সবাই ‘রুশ মেসি’ নামে ডাকতেও শুরু করেছে। ২১ বছর বয়সী জাগোয়েভ খবরে তাঁকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী বলে। বয়স কম হলে কী হবে, পেশাদার ফুটবলে ষষ্ঠ বছরে পা দিলেন এই তরুণ। তাঁর যে অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে! রাশিয়া জাতীয় দলের হয়েও খেলেছেন প্রায় কুড়ি খানেক ম্যাচ। পত্রিকাগুলোর খবর, এক কোটি ৮০ লাখ পাউন্ডে জাগোয়েভকে বেচে দিচ্ছে মস্কো। ওয়েবসাইট।টেরির ছবিঅনুমতি না নিয়েই বিজ্ঞাপনে তাঁর ছবি ছাপা, তা-ও আবার সিগারেটের প্যাকেটে! ভারতীয় সিগারেট কোম্পানি আইটিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছেন জন টেরি। প্রথমে অবশ্য আইনজীবী দলকে তদন্তের জন্য ভারতে পাঠাবে ইংলিশ ডিফেন্ডারের ব্যবস্থাপনা কোম্পানি। তদন্তে তাদের নজরে আসা অভিযোগের সত্যতা মিললেই মামলা! ভারতীয় সরকারের নির্দেশ, শুধু ধূমপান-বিরোধী নীতিকথা নয়, এখন থেকে সিগারেটের প্যাকেটে ধূমপান-বিরোধী বা ধূমপানে কী ক্ষতি হয়, তা বোঝাতে ছবি সেঁটে দিতে হবে। আইটিসি গোল্ড ফ্লেকের প্যাকেটে সেঁটে দিয়েছে চেলসি অধিনায়কের ছবি। ছবিটাও এমন, পুড়ে যাচ্ছে টেরির ফুসফুস! ওয়েবসাইট।ওয়ার্নের ছাত্রীলিজ হার্লি প্রথমে প্রেমিক ওয়ার্নকে নিজের ছেলের ক্রিকেট প্রশিক্ষক বানাবেন বলেই মনস্থির করেছিলেন। ছেলে তাঁর কতটুকু কী শিখছে কে জানে! তবে হার্লি এবার নিজেই ভর্তি হলেন ওয়ার্নের স্কুলে। হ্যাঁ, ব্রিটিশ অভিনেত্রী হার্লি তাঁর প্রেমিকপ্রবরের কাছ থেকে ক্রিকেটের অনেক কিছুই শিখছেন। ক্রিকেট নিয়ে হার্লির এত প্রশ্ন যে, ৪২ বছর বয়সী ওয়ার্ন ঠিক করেছেন, ৪৬ বছর বয়সী বান্ধবীকে ক্রিকেট শেখাতে কয়েকটি সেশন করবেন। শিক্ষা পর্বে স্লেজিংও থাকবে। টুইটারে ওয়ার্ন লিখেছেন, ‘ক্রিকেট নিয়ে হার্লির প্রশ্ন অনিঃশেষ। ভাবছি, আবার সাদা পোশাকে নেমে পড়ব এবং তাকে স্লেজিং করব, যাতে সে বুঝতে পারে।’ ওয়েবসাইট।