অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ম্যারাডোনামাত্রই বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে কোচকে। পরের দুটি ‘হোম’ ম্যাচও খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে। কিছুদিন ধরে বলে আসা কথাটাই তাই ডিয়েগো ম্যারাডোনা আবারও মনে করিয়ে দিলেন। তাঁর আর তাঁর দল আল ওয়াসলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে! আরব আমিরাত লিগে নয় ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের মাঝখানে অবস্থান ওয়াসলের। ১২ দলের মধ্যে ছয়ে। সর্বশেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় পাওয়া ম্যারাডোনা কিন্তু তাঁর ষড়যন্ত্র-তত্ত্বে অটল। ‘মনে হচ্ছে, আমাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। কোনো সন্দেহ নেই, আমরা যেন এগোতে না পারি এ জন্য কেউ কেউ প্রতিবন্ধকতা তুলে দাঁড়াতে চায়’—বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ওয়েবসাইট। ভাগ্যবানগত সপ্তাহটা যেন ছিল ইংলিশ ফুটবলের এক ভুতুড়ে রাত। ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে হারল ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে। চেলসিও নিজেদের মাঠে হারল অ্যাস্টন ভিলার কাছে। ম্যানচেস্টার সিটি হারল সান্ডারল্যান্ডের বিপক্ষে। ফেবারিটদের লাইন ধরে হারার এই রাতে জয় হলো এক জুয়াড়ির। মাত্র ৫ পাউন্ড বাজি ধরে ওই জুয়াড়ি জিতে নিল ৭ হাজার ৫৯০ পাউন্ড (প্রায় ৮ লাখ টাকা)। ওই জুয়াড়ি যে বাজি ধরেছিল, ম্যানইউ, সিটি, চেলসি তিন ফেবারিটই এই ম্যাচ তিনটি হারবে! অথচ সেই বাজির দর ছিল ১৫১৭-১। ওই জুয়াড়ি নিজেও হয়তো বাজিতে জেতার কথা ভাবেনি। ভাবলে ৫ পাউন্ডের চেয়ে আরও বেশি বাজিই ধরার কথা। এখন হয়তো আফসোসই হচ্ছে তাঁর! ওয়েবসাইট।শচীনের নামেএই জীবনে অনেক সম্মান-সম্মাননা পেয়েছেন। সেসবের হিসাব রাখাই মুশকিল। কিন্তু এবার শচীন টেন্ডুলকার হয়তো একটু ভিন্ন ধরনের সম্মান পেতে চলেছেন। ভারতের রাজধানীর একটি রাস্তা কিংবা কোনো চত্বরের নাম এই ব্যাটিং কিংবদন্তির নামে নামকরণের প্রস্তাব করা হয়েছে। দিল্লির পৌর কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অনেকগুলো আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন মেয়র রজনী আব্বি। দিল্লির সবচেয়ে বিখ্যাত চত্বরগুলোর একটি হলো চাঁদনিচক। বলিউডের সিনেমার সৌজন্যে এই চাঁদনিচকও বিখ্যাত। একজন কাউন্সিলর প্রস্তাব করেছেন, টেন্ডুলকারের নামে চাঁদনিচকের নতুন নামকরণ হোক। ওয়েবসাইট।