অন্য কলাম
অফসাইড বোঝাতেফুটবলে আম্পায়ারের হাজারটা সিদ্ধান্ত নিয়ে চায়ের টেবিলে ঝড় তোলা যায়। ফুটবলপ্রেমীদের সেই ‘সুখ’ নেই। ফুটবল খেলাটিতে অত নিয়মের মারপ্যাঁচও নেই। তবে প্রায়ই বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় ‘অফসাইড’। অনেক গোল বাতিল হয় অফসাইডের কারণে। এ নিয়ে চায়ের টেবিলে সাইক্লোন ওঠে। এবার একটা ভালো উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। অফসাইড নিয়মটা সহজভাবে বোঝানোর জন্য ছাড়া হয়েছে একটি স্মারক মুদ্রা। ৫০ পেন্সের মুদ্রার এক পিঠে একটি রেখাচিত্র এঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটি। উদ্যোগটা ২০১২ লন্ডন অলিম্পিক উপলক্ষে। এএফপি।নজর কাটাতেবোর্ডের অবস্থা ভালো নয়। বিশ্বকাপ থেকে বাকি দুই আয়োজক বেশ ভালোই আয় করেছে, অথচ শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ডুবে গেছে দেনায়। আর্থিক অবস্থা এতটাই খারাপ, খেলোয়াড়দের বেতনও দেওয়া যাচ্ছে না বেশ কয়েক মাস ধরে। এ অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসএলসির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন উপালি ধর্মদাসা। নতুন প্রধান এসে ‘যোগ্য’ কাজটিই করেছেন। এসএলসির ওপর রাহুর কুনজর লেগেছিল। সেই নজর কাটাতে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মদাসা। পূজাতে কাজও হয়েছে বলে তাঁর বিশ্বাস। এখন আর কোনো অপ-আত্মা এসএলসিতে নেই! ওয়েবসাইট।অলংকারের স্বার্থেদুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ডাচ ফুটবল সংস্থারও (কেএনভিবি) এই নীতি। ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় আয়াক্স বনাম আলকমার ম্যাচটিতে তাই কোনো দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত হয়েছে। ম্যাচটি আসলে ছিল ২৭ ডিসেম্বর। শুরুও হয়েছিল। কিন্তু ৩৭ মিনিটে আয়াক্সের এক সমর্থকের মাঠে ঢুকে পড়া, ‘আত্মরক্ষা’র জন্য তাকে আলকমার গোলরক্ষকের লাথি হাঁকানো মিলে ভজকট পাকিয়ে যায়। বাতিল হয়ে যায় ম্যাচ। এখন নতুন আয়োজনে দর্শকদের পেতে হচ্ছে এই শাস্তি। তবে আয়াক্স কেএনভিবিকে অনুরোধ জানিয়েছে, একেবারেই গ্যালারিশূন্য না রেখে অন্তত নারী ও শিশুদের যেন প্রবেশের অনুমতি দেওয়া হয়। কারণ, দর্শকই ম্যাচের অলংকার। রয়টার্স।