অন্য কলাম
৯.৪ সেকেন্ডজ্যামাইকার সর্বশেষ দুটি মিটে অংশ নেননি বোল্ট। কেউ বলছেন চোট, কারও সংশয় অসুস্থ। ফলে লন্ডন অলিম্পিকে বোল্ট কেমন করবেন, তা নিয়ে অনেকেরই সংশয়। তবে সেবাস্তিয়ান কোর কথা শুনলে শুধু সংশয়বাদীরা নয়, বিশ্ববাসীরই বিস্ময়ে ঘোর লেগে যাওয়ার কথা। বেইজিং অলিম্পিকে বোল্ট ১০০ মিটার দৌড়েছিলেন ৯.৫৮ সেকেন্ডে। লন্ডন অলিম্পিক আয়োজক কমিটির প্রধান, ইংল্যান্ডের সাবেক অ্যাথলেট কোর বিশ্বাস, বোল্ট লন্ডনে দৌড়াবেন ৯.৪ সেকেন্ডে! আর বোল্টের স্বদেশি ইয়োহান ব্লেক? ব্লেকও লন্ডনে অবিশ্বাস্য কিছু করবেন বলে বিশ্বাস ১৫০০ মিটারে দুবার অলিম্পিক সোনাজয়ী কোর। রয়টার্স।আশা দ্বিতীয়বারগত জানুয়ারিতেই একবার দেখা হয়েছে। তা হোক, ডিয়েগো ম্যারাডোনা এমন একজন, সুযোগ থাকলে যাঁর সঙ্গে বারবার দেখা করার ইচ্ছা আপনার হবেই। প্রথম সাক্ষাতের অনন্য মুহূর্তগুলোই আপনার মনে আগ্রহের জোয়ার জাগাবে। আরেকবার দুবাইতে এসে নোভাক জোকোভিচ যেমন নিজের ফুটবল-আদর্শ ম্যারাডোনার সঙ্গে দ্বিতীয়বার দেখা করতে উদ্গ্রীব। জানুয়ারির সাক্ষাৎ-পর্ব ছিল আনন্দঘন। জোকোভিচের ভাষায় ‘বিস্ময়কর অভিজ্ঞতা’। একসঙ্গে ফুটবল খেলেছিলেন, টেনিস খেলেছিলেন। আবারও দুবাইতে এসে জোকোভিচ আশাবাদী দেখা তাঁদের হবে। এখন সময় মিললেই হয়। ‘হ্যাঁ, আমার পরিকল্পনা আছে। আমি তাঁকে ফোন করব। দেখা যাক।’ বলেছেন জোকোভিচ। ওয়েবসাইট।নাৎসি স্যালুটহিটলারের নাৎসিবাদকে বিশ্বের আর সবার মতো জার্মানরাও ঘৃণা করে। এত দিন পর হঠাৎ নাৎসিবাদ নিয়ে আলোচনা করার কারণ কী? কারণ, নাৎসি স্যালুট। গত রোববার অনুশীলনের সময় কাইজারস্লটার্নের ইসরায়েলি স্ট্রাইকার ইতায় শেখতারকে ব্যঙ্গ করে নাৎসি স্যালুট দেয় কয়েকজন জার্মান দর্শক। শুধু তা-ই নয়, ইতায় যেহেতু একজন ইহুদি, তাঁকে উদ্দেশ করে পাঁচ থেকে ১০ জনের ওই গ্রুপটি শ-খানেকবার ইহুদি-বিরোধী স্লোগানও দেয়। অপ্রত্যাশিত এ ঘটনায় জল অনেক দূর গড়িয়েছে। আরও কত দূর গড়াবে কে জানে! বার্লিনে ইসরায়েলি দূতাবাস এবং জার্মান ফুটবল ফেডারেশন ওই দর্শকদের নিন্দা জানিয়েছে। ইতায়ের ক্লাব বিষয়টি জানিয়েছে পুলিশকে। ওয়েবসাইট।