অন্য কলাম
গার্দিওলার হাসিএকজন মানুষ হেসেছেন সেটাও খবর! অবশ্য কারণও আছে। পেপ গার্দিওলার হাসিটা যে ইঙ্গিতবহ। তৃপ্তি বা আনন্দের বালাই ছিল না, বরং ছিল অসম্মতি আর বিরক্তি! আগামী মৌসুমে চেলসির কোচ হওয়া নিয়ে হোসে মরিনহোর সঙ্গে গার্দিওলাকে জড়িয়েও গুঞ্জন ছিল। ভিলাস-বোয়াস চেলসি থেকে বরখাস্ত হওয়ায় গুঞ্জনে আরও রং চড়েছে। পরশু চেলসির সঙ্গে যোগাযোগের ব্যাপারে প্রশ্ন করতেই বার্সেলোনা কোচ সেটি উড়িয়ে দিয়েছেন একচোট হেসে। হাসিতেই তো আর সব বলা সম্ভব না। কণ্ঠে শ্লেষ মিশিয়ে বললেন, ‘চেলসির সঙ্গে প্রতিদিনই কথা বলছি আমি!’ ওয়েবসাইট।কেয়ার্নসের স্বীকার!স্বাক্ষরের জন্য অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার রডনি মার্শের দিকে বাড়িয়ে দেওয়া হলো একটি ক্রিকেট ব্যাট। মার্শ স্বাক্ষর করলেন না। ওই ব্যাটে যে আগেই সই করেছিলেন এমন একজন, যিনি ম্যাচ পাতানোয় জড়িত। এই ক্রিকেটার হচ্ছেন ক্রিস কেয়ার্নস! লন্ডনের আদালতে এমন তথ্যই দিয়েছেন ললিত মোদির আইনজীবী। বিচারকের প্রশ্নে কেয়ার্নসও বিষয়টা স্বীকার করেছেন। তবে বলেছেন, অনেক আগেই ওটা মিটমাট হয়ে গেছে, একসঙ্গে বিয়ারও খেয়েছেন দুজন। ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন ক্রিস কেয়ার্নস, এই বার্তা টুইট করায় লন্ডনের আদালতে আইপিএলের পতিত কমিশনার ললিত মোদির বিপক্ষে মানহানির মামলা করেছেন। ওয়েবসাইট।স্কলারির আবেদনওয়েসলিকে স্কলারির ভীষণ পছন্দ। পছন্দ হওয়ারই কথা। তিন থেকে চারটি পজিশনে খেলতে পারেন, মানে একের ভেতরে চার। তো পছন্দের খেলোয়াড়টিকে জার্মান ক্লাব ভেরডার ব্রেমেন থেকে নিয়ে এসেছেন পালমেইরাসে। কিন্তু চুক্তিমতো টাকা শুধে খেলোয়াড়টিকে যে নিজেদের করবে, ক্লাবের তো টাকা নেই! এখন কী করার? ব্রাজিলিয়ান ক্লাবটির কোচ লুইস ফেলিপে স্কলারি বের করেছেন দারুণ এক পথ। ক্লাবটির সমর্থকদের আহ্বান জানিয়েছেন আর্থিক সাহায্যের হাত বাড়াতে! সমর্থকদের প্রতি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচের চাওয়া, চুক্তির প্রাথমিক টাকাটা যেন অন্তত সমর্থকদের অনুদানে হয়ে যায়। ওয়েবসাইট।