অন্য কলাম
পেলেকে খোঁচাপেলেকে বেশি দিন না খুঁচিয়ে শান্তি পান না। তাঁর জীবনের অন্যতম বিনোদনই হলো পেলের দিকে কথার ইটপাটকেল ছোড়া। কদিন আগে পেলে নিজেকে তুলনা করেছিলেন সুরসম্রাট বিটোফেনের সঙ্গে। এই শুনে এবার ডিয়েগো ম্যারাডোনা বলছেন, ‘পেলে যদি নিজেকে ফুটবলের বিটোফেন মনে করে, তাহলে আমি রন উড, কিথ রিচার্ডস আর বোনো। কারণ খেলাটি নিয়ে আমার মধ্যে সেই গভীর আবেগটা আছে।’ তিনজনই রকতারকা। বিটোফেন যেখানে ধ্রুপদ সুর তুলতেন, রোলিং স্টোন আর ইউ-টুর সদস্য এই ত্রয়ীর সুরে থাকত আবেগের উন্মাদনা। তুলনাটা বোধহয় মন্দ করেননি ম্যারাডোনা! ওয়েবসাইট।ক্যাসিয়াসের বিয়েঅবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ইকার ক্যাসিয়াস। দীর্ঘদিনের প্রেমিকা সারা কারবোনেরোর সঙ্গেই হচ্ছে বিয়েটা। বিয়ের পূর্বপ্রস্তুতি হিসেবে কারবোনেরোকে আংটি দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিয়েটা হতে পারে আগামী জুলাই নাগাদ। অনামিকায় ক্যাসিয়াসের দেওয়া আংটি, কারবোনেরোর এমন ছবি দিয়ে প্রচ্ছদ করেছে স্প্যানিশ সাময়িকী লেকটুরাস, যেখানে পেশায় সাংবাদিক কারবোনেরোকে উদ্ধৃত করে লেখা, ‘ইকার আমাকে এই আংটিটি দিয়েছে।’ যদিও দুজনের কারও কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা আসেনি। তবে ওই সাময়িকীর দাবি, বিয়ের স্থান ও দিন-তারিখ চূড়ান্ত হয়ে গেছে। ওয়েবসাইট।