অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবেকের দায়ধরুন, রেফারি ভুল করে পেনাল্টি দিয়ে ফেলেছেন। শট নিতে আসা খেলোয়াড় ভুলের দায় মেটালেন ইচ্ছাকৃতভাবে বল বাইরে মেরে! বিবেকের কাছে স্বচ্ছ থাকতেই বিরল এ ঘটনার জন্ম দিয়েছেন ভিত্তোরিও এস্পোসিতো। দ্য কোপা ইতালিয়া দিলেত্তান্তি নামের একটি অপেশাদার টুর্নামেন্টে। তোরেস বনাম ইউনিয়ন স্পোর্টিভা টারমোলির ম্যাচ চলছিল। কারও ছোঁয়া ছাড়াই তোরেসের ডি-বক্সে পড়ে যান টারমোলির ভিত্তোরিও। রেফারি ভুল করে পেনাল্টি দিলেও ভিত্তোরিও ইচ্ছাকৃতভাবে বল মারেন বাইরে। এ সততার পুরস্কারও পেয়েছে টারমোলি। ১-০ গোলে হারিয়ে তোরেসকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে তারা। ওয়েবসাইট।গাগার ইচ্ছামনের ইচ্ছাটা আর মনের ভেতরে রাখতে পারলেন না লেডি গাগা। অপরাহ্ উইনফ্রের নতুন টিভি চ্যাট শো ‘অপরাহ্ নেক্সট চ্যাপ্টার’-এ নিজের সুপ্ত ইচ্ছাটা জানিয়ে দিয়েছেন এই সংগীত তারকা। ইচ্ছাটা হচ্ছে একটি ফুটবল দল গড়ার। তবে সেই দলে থাকবে শুধুই তাঁর নিজের সন্তানেরা! ২৫ বছর বয়সী গাগার কাছে অপরাহ্ জানতে চেয়েছিলেন তিনি বাচ্চাকাচ্চার মা হতে চান কিনা। জবাবে শুধু হ্যাঁ-ই বলেননি গাগা, বলেছেন তিনি এতগুলো সন্তান চান যাতে পুরো একটি ফুটবল দলই হয়ে যায়। তবে তাঁর আগে একজন স্বামীও চাইছেন এই গায়িকা। ওয়েবসাইট। মাসাই ক্রিকেটযুদ্ধের ময়দান ছেড়ে এবার ক্রিকেট মাঠে মাসাই যোদ্ধারা। কেনিয়ার এই দুর্ধর্ষ উপজাতিরা ঐতিহ্যবাহী পোশাক পরেই খেলছেন ক্রিকেট। শুধু ঢাল ও বল্লমের জায়গায় ব্যাট-প্যাড। ওয়েবসাইট।