অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুঁশিয়ার ভালক!ক্ষতটা শুকিয়েই যাচ্ছিল। কিন্তু হুট করে তাতে খোঁচা মেরে আবার জাগিয়ে দিলেন ব্রাজিলের সাংসদ রবার্তো রেকুইয়াও। বিশ্বকাপের প্রস্তুতি দেখতে কদিনের মধ্যে ফিফার মহাসচিব জেরোম ভালক ব্রাজিলে আসছেন। আর তাঁর এই আগমনকে রেকুইয়াও এই বলে ‘স্বাগত’ জানিয়েছেন, ভালক যেন সাবধানে ব্রাজিলে পা রাখেন। বলা তো যায় না, কে কখন আবার পশ্চাদ্দেশে লাথি মেরে বসে! ঘটনার শুরু ভালকেরই এমন একটা মন্তব্য থেকে। বিশ্বকাপ প্রস্তুতির ধীরগতি দেখে মন্তব্য করেছিলেন, কাজে গতি আনতে পশ্চাদ্দেশে লাথি মারতে হবে ব্রাজিলের। এ নিয়ে বিতর্ক শুরু হলে ব্রাজিল আর ফিফার প্রেসিডেন্ট শান্ত করেন পরিস্থিতি। ওয়েবসাইট।বাবা-ছেলেছেলে ভুল করলে বাবা হিসেবে রাগ করার অধিকার তো আছেই। একইভাবে শিষ্য ভুল করলে অধিকার থাকে কোচেরও। তিনি যেহেতু বাবা-কোচ দ্বৈত ভূমিকায়, রাগটাও হয়তো ‘ডাবল’ প্রকাশ করে ফেলেছিলেন। জবাবে ছেলেও এমন কিছু বলেছিল, যেটা ছিল দৃষ্টিকটু। কদিন আগে টেনিস কোর্টে এমন দৃশ্যেরই জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা বার্নার্ড টমিচ আর তাঁর বাবা জন। বাবার সঙ্গে এমন আচরণ করা যে ঠিক হয়নি, সেটা এখন বুঝতে পারছেন টমিচ, ‘জীবনে এমন ঘটনা ঘটে যেখান থেকে আপনি শিক্ষা নেন। এটাও আমার জন্য ছিল একটা শিক্ষা।’ বলেছেন, বাবাই তাঁর জন্য সেরা কোচ। ওয়েবসাইট।আনঝির প্রস্তুতিনিশ্চিত থাকতে পারেন, এই গ্রীষ্মে ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজার থাকবে আগুনগরম। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা...তো আছেই। বাজারে ঝাঁপিয়ে পড়তে নাকি বিশাল টাকার বস্তা বেঁধেছে চেলসি। তার পরও খরচের তালিকায় চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচ এক নম্বরে না-ও থাকতে পারেন! তাঁরই স্বদেশি সুলেমান কেরিমভের বাজেট হয়ে গেছে, দলবদলে ঢালবেন ৩০ কোটি ইউরো! গত বছর কেরিমভ মালিকানা কেনার পরই আনঝি মাখাচকালা রাতারাতি ধনী ক্লাবে রূপান্তরিত। তাঁর পরিকল্পনা, তিন বছরের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দাগেস্তানে নেবেন চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগে খেলতে চাইলে তো সেই মানের খেলোয়াড়ও চাই। আনঝির টাকা ঢালার প্রস্তুতি তো সে লক্ষ্যেই! ওয়েবসাইট।