অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটারে পেলেপেলের সঙ্গে আড্ডায় মজতে চান? এক্ষুনি একটা টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলুন। ভাগ্য ভালো হলে সামাজিক যোগাযোগের এই মাধ্যমেই ব্রাজিল কিংবদন্তির সঙ্গে আপনার জমে উঠতে পারে আড্ডা! এতদিন এড়িয়ে চললেও অবশেষে গত সোমবার নিজের নামে একটা টুইটার অ্যাকাউন্ট খুলেছেন ৭১ বছর বয়সী ব্রাজিলিয়ান। ফুটবলের বড় তারকা হিসেবে পেলেরই টুইটারে আসা সর্বশেষ। অ্যাকাউন্ট খুলেই পেলের টুইট, ‘হ্যালো বিশ্ববাসী, টুইটারে আমাকে স্বাগত জানানোর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সঙ্গে জীবন শেয়ার করতে পেরে আমি রোমাঞ্চিত। ভালোবাসা রইল, পেলে।’ সাড়াও পেয়েছেন দ্রুতই। এক দিনেই তাঁর অনুসারীর সংখ্যা এক লাখ! ওয়েবসাইট।ক্ষমা প্রার্থনানিজের ভুল বুঝতে পারা আত্ম-আবিষ্কার। মারিও বালোতেল্লি তাহলে আত্ম-আবিষ্কারই করতে চলেছেন। বিবেকের আয়নায় ভুল দেখতে পেয়ে ক্ষমাও চেয়েছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকার। গত রোববার ১-০ গোলে পিছিয়ে পড়ে যখন আর্সেনালের কাছে হারের দোরগোড়ায় সিটি, দলকে আরও বিপদে ঠেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোতেল্লি। লাল কার্ড পেতে পারতেন ২২ মিনিটেই। অ্যালেক্স সংকে করা ট্যাকলটি ছিল আরও ভয়ানক। রেফারির চোখ এড়িয়ে গেলেও ধারণা করা হচ্ছে, ৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। সিটিতে তো তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। অবস্থা বেগতিক দেখেই হয়তো বালোতেল্লি ক্ষমা চেয়েছেন। ওয়েবসাইট।বিচ্ছেদ নয়তাঁদের সম্পর্কটা অনেকের চোখেই রোমান্টিক নয়। আবার অনেকের চোখে অতি-রোমান্টিক। যেভাবে প্রায়ই স্বামীকে খোঁচান, এমন খুনসুটি বন্ধুর সঙ্গেই সম্ভব। তবে যা-ই হোক না কেন, পুরো চীন যেন চায় লি না আর তাঁর স্বামী জিয়াং শানের মধ্যে বিচ্ছেদ হয়ে যাক! না, দাম্পত্য সম্পর্কে নয়, এই প্রার্থিত বিচ্ছেদ কোচ-শিষ্যার সম্পর্কের বেলায়। কারণ চীনা সংবাদমাধ্যমের অনুমান, ফ্রেঞ্চ ওপেনজয়ী লিকে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়ার সামর্থ্য শিয়াংয়ের নেই। তবে মিডিয়ার এমন সংবাদে চটে গিয়ে লি বলেছেন, বিদেশি কোচ নিয়োগের কোনো ইচ্ছাই তাঁর নেই। বোঝাই যাচ্ছে, স্বামীর প্রতি কী গভীর টান! রয়টার্স।