অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপপাপীঅল্প বয়সেই নাম কিনেছিলেন, হয়েছিলেন ২০০৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। রাশিয়ার মহিলা ভারোত্তোলক তাইসিয়া আন্তোনোভার মনে হয়তো খায়েশ ছিল আরও বড় কিছু অর্জনের। তবে একটু বাঁকা পথে, ডোপ-টোপ নিয়ে আর কি! কিন্তু ধরা পড়ে এখন ক্যারিয়ারটাই হুমকির মুখে। ডোপবিরোধী আইন লঙ্ঘনের দায়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ২৩ বছর বয়সী। ১০ বছর নিষেধাজ্ঞা মানে ক্যারিয়ারই শেষ! আন্তোনোভা একা অবশ্য নন। বলে না, পাপী মরে সাতঘর নিয়ে! তাঁর সঙ্গে নিষিদ্ধ জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ইরিনা বনদারেঙ্কো, ভিক্টোরিয়া দোস্তাভারোভা ও আলেক্সান্দ্রা ফিয়োদোরোভাও। রয়টার্স।ঘরে আগুনকেউ কেউ নিজের পায়ে কুড়াল মারে। বায়ার্ন মিউনিখের ব্রাজিলিয়ান খেলোয়াড় ব্রেনো নিজের ঘরে আগুন লাগিয়েছিলেন! গত বছর সেপ্টেম্বরের ওই অগ্নিকাণ্ডে ১০ লাখ ইউরো (১০ কোটি ৭৬ লাখ টাকা প্রায়) ক্ষতি হয়েছিল। পুলিশ তদন্ত করে দেখেছে, বিলাসবহুল বাড়িটিতে আগুন নিজেই লাগিয়েছেন ব্রেনো। পুলিশের ধারণা, সম্ভবত মাতাল অবস্থায় ছিলেন এই ফুটবলার। দাহ্য পদার্থ দিয়ে বাড়ির বিভিন্ন অংশে তিনি আগুন লাগান। শিগগিরই তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হবে। এই অপরাধে ব্রেনোর এক থেকে সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে। আপাতত ব্রেনো জামিনে মুক্ত আছেন। এএফপি। মেসি ব্রাজিলের!১০ নম্বর জার্সি ঠিকই আছে, নামও। কিন্তু আর্জেন্টিনা নয়, জার্সি ব্রাজিলের! লিওনেল মেসি ব্রাজিলের জার্সিতে! আরও চমক আছে। ৭ নম্বর জার্সি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কি না পর্তুগাল ছেড়ে আর্জেন্টিনায়! না, ভয় পাওয়ার কিছু নেই। ফুটবলের দুই মহাতারকা নিজ নিজ দেশ ছেড়ে অন্য দলে নাম লেখাননি। এই কাণ্ড করেছে ভারতের একটি মোবাইল কোম্পানি। নতুন এক বিজ্ঞাপনে তারা ব্যবহার করেছে এমন ছবি। বিজ্ঞাপনের স্লোগান—‘নম্বর ঠিকই রাখুন, কিন্তু নেটওয়ার্ক পাল্টান’। পুরোনো মোবাইল নম্বরটি রেখেই আপনি যোগ দিতে পারবেন নতুন কোম্পানিতে। ভালো বিজ্ঞাপন। তবে মেসি-রোনালদোর অনুমতি ছাড়া ছবি ব্যবহার করায় ফেঁসে যেতে পারে ওই প্রতিষ্ঠানটি। ওয়েবসাইট।