অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাক ফাটিয়েযেভাবে ব্যাট চালান, তাতে রেকর্ড-টেকর্ড তো ভাঙেই, ক্রিস গেইল ইদানীং দর্শকদের নাকও ভাঙতে শুরু করেছেন! পরশু আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে খুনে মেজাজে ছিলেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের গেইল। ৪৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। ৪টি চার মেরেছেন, ৮টি ছক্কা। আট ছক্কার পাঁচটিই রাহুল শর্মার এক ওভারে! এরই মধ্যে একটি ছক্কা গিয়ে আঘাত করে এক কিশোরীকে। ভাঙা নাক নিয়ে টিয়া নামের ওই কিশোরীকে ছুটতে হয় হাসপাতালে। ম্যাচ শেষে গেইল অবশ্য টিয়ার সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশও করেছেন। ওয়েবসাইট। চোরের কীর্তিএই জয়ের জন্য বায়ার্ন মিউনিখের উচিত নাম না-জানা সেই চোরকে ধন্যবাদ দেওয়া। না, চমকাবেন না, পরশু চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের জয়ের পেছনে চোর বাবাজির আছে অনেক ‘অবদান’। গত ম্যাচে রোনালদো মোটেও ভালো খেলতে পারেননি। রিয়াল সমর্থকদের কারও কারও দাবি, রোনালদো ভালো খেলবেন কী করে, তাঁর বুটজোড়াই তো ম্যাচের আগে চুরি হয়ে গেছে! শুধু রোনালদো নয়, বুট চুরি গেছে করিম বেনজেমা আর মেসুত ওজিলেরও। বুটের পাশাপাশি কয়েকজনের জার্সিও নাকি চুরি হয়েছে। এরই মধ্যে এ ব্যাপারে উয়েফার কাছে অভিযোগও করেছে রিয়াল। ওয়েবসাইট।বালোতেল্লির আদর্শরতনে রতন চেনে...। না, মারিও বালোতেল্লি আর কার্লোস তেভেজকে একই পাল্লায় মাপাটা ঠিক হবে না। তবে এটাও সত্যি, মাঠের বাইরে ম্যানচেস্টার সিটির যত অশাস্তি, এই দুজনকে নিয়েই। মিউনিখ-কাণ্ডের পর থেকে ম্যান সিটিতে তেভেজের ভবিষ্যৎ হয়ে পড়েছিল অনিশ্চিত। নানা বিতর্কিত কাণ্ডকারখানায় অনিশ্চিত বালোতেল্লির ভবিষ্যৎও! কোচ রবার্তো মানচিনি বিক্রি করে দেওয়ার ইঙ্গিত পর্যন্ত দিয়ে রেখেছেন। কিন্তু বালোতেল্লি অনুপ্রাণিত হচ্ছেন তেভেজকে দেখে। বলছেন তেভেজই তাঁর আদর্শ, ‘আমাকে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে হবে। বিশেষ করে মাঠের আচরণে। এ ক্ষেত্রে তেভেজই আমার আদর্শ। আমি তাঁর থেকে শিখছি কীভাবে সব সময় সর্বোচ্চটা দেওয়া যায়।’ ওয়েবসাইট।