অন্য কলাম
‘মেসি’র জয়ছেলে যখন দুই লেগে মিলিয়ে হেরে যাওয়ার যন্ত্রণায়, মা পেলেন জয়ের স্বাদ। লিওনেল মেসি হারলেন চেলসির কাছে, একই সময় তাঁর মা জিতলেন গুরুত্বপূর্ণ একটি আইনি লড়াই। মেসির ছবি অন্যায়ভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে—এই আবেদন নিয়ে জিব্রাল্টারের সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মেসির মা সেলিয়া মারিয়া কুচিত্তিনি ডি মেসি। রোদোলফো হেক্টর শিনোক্কা নামের এক ব্যক্তি মেসির মায়ের জাল সই ব্যবহার করে অবৈধভাবে মেসির ছবির স্বত্ব ব্যবহার করে আসছিলেন। আদালতে সব ছলচাতুরী ধরা পড়ে গেছে। মেসির মা বড় অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারেন বলে ধারণা। এএফপি।বোনাসআর একটা মাত্র জয়, তাহলেই চেলসির খেলোয়াড়-কোচদের পকেট ভরবে বোনাসের টাকায়। অঙ্কটা কম নয়! এক কোটি পাউন্ড বোনাস দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচ। তবে শর্ত একটাই, বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা চেলসিকে জিততে হবে শিরোপা। ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা জিতলে কার পকেটে কত বোনাস ঢুকবে, সেই ভাগবাটোয়ারাও সারা। ২৫ সদস্যের দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন তিন লাখ ৫০ হাজার পাউন্ড। অন্তর্বর্তী কোচ রবার্তো ডি মাত্তেও পাবেন পাঁচ লাখ পাউন্ড। বাকি সাড়ে সাত লাখ পাউন্ড পাবেন কোচিং স্টাফের অন্য সদস্যরা। ওয়েবসাইট।