অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমার এখনই...২০১০ বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জয়ের দাবিতে ছিলেন হট ফেবারিট। বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পেরে ধীরে ধীরে যেন হারিয়েই গেলেন লুই ফ্যাবিয়ানো। তবে আলোচনায় আসার ভালো একটা পথ খুঁজে নিয়েছেন। কথা বলেছেন সময়ের আলোচিত ইস্যু ‘মেসি, না নেইমার’ নিয়ে। বিতর্ক আরও জমাতেই বুঝি টেনে এনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। প্রায় দুই বছর ব্রাজিল দলের বাইরে থাকা স্ট্রাইকারের মত, ‘ইউরোপে এখনো খেলেনি বলে মেসির সঙ্গে তুলনা করা ঠিক হবে না, তবে নেইমার এখনই রোনালদোর চেয়ে ভালো!’ একই যুক্তি তো রোনালদোর সঙ্গে তুলনাতেও খাটে! ওয়েবসাইট।নায়িকায় অরুচিবলিউড আর ক্রিকেটের ‘প্রেম’ নতুন নয়। হাতে হাত ধরে চলছে অনেক দিন। তবে এই পথে হাঁটতে রাজি নন সুরেশ রায়না। কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে মালাবদল যে করবেন না, এটা সাফ জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট তারকা। কেন? অভিনেত্রীদের ব্যাপারে এত অরুচি কেন? সৌন্দর্যে তাঁরা তো অনেকের কাছেই দেবীতুল্য! আসলে বাধাটা অন্যখানে। রায়নার ব্যাখ্যা, ‘কয়েক বছরের মধ্যেই বিয়ে করব। তবে কোনো বলিউড তারকাকে নয়। এটা নিশ্চিত। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। এমন মেয়েকে বিয়ে করব যে আমাদের সংস্কৃতিটা বুঝবে, আমার পরিবারের অংশ হতে পারবে।’ ওয়েবসাইট।কানেরিয়া নির্দোষ!ম্যাচ পাতানোর সন্দেহটা তাঁকে নিয়ে অনেক দিন ধরেই। এর আগেও অনেকবার অভিযুক্ত হয়েছেন। কিন্তু প্রতিবারই কেমন করে যেন বেরিয়ে এসেছেন দানিশ কানেরিয়া। সর্বশেষ তাঁর এক এসেক্স সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডের জেল পর্যন্ত হয়েছে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে, কিন্তু তিনি এখনো বাইরের আলো-হাওয়া খেয়ে বেড়াচ্ছেন। অবশ্য পাকিস্তানি স্পিনারকে শিগগিরই ইংলিশ ক্রিকেট বোর্ডের শুনানিতে হাজির হতে হবে। তবে এবারও কানেরিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলেই আশাবাদী তাঁর ভাই ভিকি, ‘আমরাও চেয়েছি এই শুনানিটা যেন হয়। সব ধরনের অভিযোগ থেকে দানিশের নাম মুক্ত করার এটাই সবচেয়ে ভালো উপায়।’ রয়টার্স।