অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্টনের ঝালকনুই মেরে ফেলে দিয়েছেন কার্লোস তেভেজকে। লাথি মেরেছেন সার্জিও আগুয়েরোকে। ঢুঁস মারারও চেষ্টা করেছিলেন। কুইন্স পার্ক রেঞ্জার্স অধিনায়কের এমন কাণ্ড-কারখানায় অবশ্য অনেকেই অবাক হননি, বিশেষ করে জোয়ি বার্টনকে যাঁরা চেনেন। মাঠে এবং মাঠের বাইরে বার্টন এ ধরনের বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনে ম্যান সিটির বিপক্ষে লাল কার্ড দেখা এই ফুটবলারের সমালোচনা করেছিলেন ফুটবল-ব্যক্তিত্ব গ্যারি লিনেকার আর অ্যালান শিয়েরার। টুইটারে অশালীন ভাষায় সেটার পাল্টা জবাব দিয়েছেন বার্টন। মিটিয়েছেন মনের ঝাল! ওয়েবসাইট।ক্ষ্যামা দাওঅনেক হয়েছে। আর না। এবার ক্ষান্ত দিন। অনুরোধটা শাহরুখ খানের। সৌরভ গাঙ্গুলীকে দল থেকে বাদ দেওয়ার পর থেকেই ভীষণ যন্ত্রণায় পড়েছেন। সমালোচনা যেন শেষই হচ্ছে না। বিরক্ত বলিউড তারকা বলেছেন, ‘দয়া করে পরিণত হোন। খেলাটাকে খেলা হিসেবেই নিন। আমরা কিং আর খানদের নিয়ে বলতেই আছি, বলতেই আছি। সত্যি বলতে কি, এটা স্রেফ একটা আবর্জনা। আপনাদের প্রতি যথেষ্ট ভালোবাসা আর সম্মান রেখেই কথাটা বললাম।’ শাহরুখ জানিয়েছেন, বিষয়টি নিয়ে শুধু তিনি নন, খোদ দাদাও নাকি এখন বিব্রত। ওয়েবসাইট।বেকহামের সাম্রাজ্যব্রিটিশরা একসময় গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। ডেভিড বেকহামও এখন গর্ব করে বলতে পারেন, তাঁর জনপ্রিয়তা আর পরিচিতির সাম্রাজ্যও এখন অস্ত যায় না। ফুটবল-দুনিয়া জয় করে ফ্যাশনের পৃথিবীতে তাঁর দাপুটে বিচরণ অনেক দিন থেকেই। কিছুদিন থেকে এই ইংলিশ ফুটবলারের সঙ্গে বিশ্বের শীর্ষ নেতাদেরও ওঠবস। এলএ গ্যালাক্সির হয়ে এমএলএস কাপ জেতা বেকহামকে এবার আমন্ত্রণ জানিয়েছেন খোদ বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গতকালই হোয়াইট হাউসে তাঁর ও সতীর্থদের দেখা হওয়ার কথা ছিল। ওয়েবসাইট।