অন্য কলাম
রুপালি পর্দায়১৬ বছর বয়সী এক কিশোরকে দলে নেওয়া হয়েছিল লেগস্পিনার হিসেবে। কিন্তু ব্যাট হাতে প্রথম মাঠে নেমেই অবিশ্বাস্য এক কাণ্ড করে ফেলল সেই কিশোর। মাত্র ৩৭ বলে করে ফেলল সেঞ্চুরি! এই টি-টোয়েন্টির জমানাতেও ১৬ বছর আগে গড়া ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির সেই রেকর্ড আজও অক্ষুণ্ন। ঠিকই ধরেছেন, শহীদ আফ্রিদি! অখ্যাত এক কিশোরের এভাবেই ঝড় তুলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা, কঠোর পরিশ্রমে নিজেকে প্রতিষ্ঠিত করার গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবি—ম্যায় হু শহীদ আফ্রিদি। প্রযোজক হুমায়ুন সাইদ ও শাহজান নসিব। পরিচালনা করছেন ওসমান আলী রেজা। ওয়েবসাইট।ভুল পথে‘কড়া নেড়ে গেছি ভুল দরজায়...’ গানটা এখন অ্যাথলেটিক বিলবাও সমর্থকেরা গাইতেই পারে। স্প্যানিশ ক্লাবটির ৪০০ সমর্থক ইউরোপা কাপের ফাইনাল দেখার জন্য রোমানিয়ার বুখারেস্টের বদলে চলে গিয়েছিলেন হাঙ্গেরির বুদাপেস্টে। কয়েক শ মাইলের ব্যবধানের বুখারেস্ট ও বুদাপেস্ট নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিল। ৯ মে বুখারেস্টের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই দল। ফলে স্পেন থেকে প্রচুর দর্শক এসেছিল ম্যাচটি দেখতে। প্রায় সবাই ম্যাচের সাক্ষী হয়েছে। শুধু বিলবাওয়ের ৪০০ সমর্থক ছাড়া। অবশ্য ভালোই হয়েছে। মাঠে বসে তো আর ‘৩-০’-র হারের লজ্জা পেতে হয়নি! ওয়েবসাইট।ওবামা মুগ্ধডেভিড বেকহামে রীতিমতো ‘মুগ্ধ’ বারাক ওবামা। মুগ্ধতা অবশ্য দুটি কারণে। প্রথম কারণ বেকহামের চিরতারুণ্য আর দ্বিতীয় কারণ তাঁর কাজের পরিধি, খ্যাতির ব্যাপ্তি। এলএ গ্যালাক্সির এমএলএস কাপ জয় উপলক্ষে পরশু হোয়াইট হাউসে সদলবলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন বেকহাম। ব্রিটিশ ফুটবলারের সঙ্গে কৌতুকও করেছেন ওবামা। বলেছেন, ‘তার মতো মানুষ সত্যিই বিরল। মাঠে ও কঠিন লড়াই করে। আবার নিজের নামে ওর অন্তর্বাসও আছে দেখছি!’ বেকহামের বেশ কিছু সতীর্থের বয়স তাঁর হাঁটুর সমান। ওবামা মজা করে বলেছেন, ‘আমরা বুড়ো হচ্ছি, ডেভিড। অবশ্য আমার চেয়ে তুমিই বেশি তারুণ্য ধরে রেখেছ।’ এএফপি।