অন্য কলাম
সৌরভের কলকাতাকলকাতা নাইট রাইডার্স আর সৌরভ গাঙ্গুলীর জুটিটা দুই পক্ষের জন্যই বড় তিক্ত অভিজ্ঞতা। কারণ হয়তো অনেক আছে, কিন্তু বাস্তবতা এটাই। সৌরভও কলকাতা ছাড়লেন, নাইট রাইডার্সদেরও সুসময়ের শুরু। গত আসরে প্রথমবারের মতো ছিল শেষ চারে। এবার ফল আরও ভালো, সবার আগে চলে গেছে ফাইনালে। আর সৌরভের দল পুনে ওয়ারিয়র্সের জায়গা সবার নিচে। তবে গৌতম গম্ভীরের কলকাতার পারফরম্যান্স কিন্তু মন জয় করেছে সৌরভের। সাবেক অধিনায়কের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, শিরোপা এবার কলকাতাই জিতবে! শাহরুখ খান শুনলে হয়তো বলবেন, ‘দাদার মুখে ফুলচন্দন পড়ুক!’ ওয়েবসাইট।দেনাফুটবলের দেশ ব্রাজিল। ব্রাজিলের তরুণদের আয়ের বড় একটা উৎস ফুটবল। কিন্তু ব্রাজিলের ক্লাবগুলোর এ অবস্থা কেন? প্রায় প্রতিটি ক্লাবই দেনায় জর্জরিত। সাম্প্রতিক এক নিরীক্ষায় জানা গেছে, ব্রাজিলের প্রথম বিভাগের ক্লাবগুলোর মোট দেনা ১৮৫ কোটি ডলার! সাও পাওলোর ক্লাবগুলোর অবস্থাই বেশি শোচনীয়। দেনার ভিত্তিতে শীর্ষ পাঁচ ক্লাবের চারটিই সাও পাওলোর। সর্বোচ্চ ২৭ কোটি ডলার দেনা রয়েছে বোটাফোগোর। ফ্লুমিনেন্স, ভাস্কো-দা-গামা, ফ্লামেঙ্গোর মাথায়ও বিশাল ঋণের বোঝা। গত ১২ মাসে লাভের মুখ দেখেছে একমাত্র সান্তোস। দেনার পরিমাণ তারা ১০ কোটি ১০ লাখ ডলার থেকে নামিয়ে এনেছে ৯ কোটি ৯০ লাখ ডলারে। ওয়েবসাইট।