অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালোতেল্লির হুমকিযা-ই করুন ভুলেও মারিও বালোতেল্লিকে দেখে কলা ছুড়তে যাবেন না। এবারের ইউক্রেন-পোল্যান্ড ইউরোতে তো নয়ই। বলা যায় না, তাহলে হয়তো পৈতৃক প্রাণটাই হারিয়ে ফেললেন। ইতালিয়ান স্ট্রাইকার কাল ঘোষণাই দিয়ে দিলেন কেউ যদি তাঁর দিকে কলা ছুড়ে দেয় তাহলে স্রেফ খুন হয়ে যাবে সে। ভাববেন না এটা ঝামেলা পাকাতে ওস্তাদ বালোতেল্লির আরেকটি রগড়। ইউক্রেন-পোল্যান্ডের সমর্থকদের বর্ণবাদী আচরণ নিয়ে বেশ শোরগোল তুলেছে বিবিসির একটি অনুষ্ঠান। নিজেও বর্ণবাদী আচরণের শিকার বালোতেল্লি তাই এবার সাবধান করে দিলেন বর্ণবাদীদের। বললেন, তেমন কিছু ঘটলে মাঠ ছেড়ে সোজা বাড়ি ফিরে যাবেন। রয়টার্স।‘বুনো’ ফ্লিনটফক্রিকেটার হিসেবে যেমন ছিলেন, ব্যক্তিজীবনেও তেমনই রোমাঞ্চপ্রিয় অ্যান্ড্রু ফ্লিনটফ। বনে-জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসেন, ভয়ংকরতম সব প্রাণীর মুখোমুখি হতেও ভয়-ডর কম। মাঠের রোমাঞ্চকর ভুবন থেকে বিদায় নিয়ে মাঠের বাইরের রোমাঞ্চতৃষ্ণা যেন বেড়ে গেছে। ‘ফ্রেডি ফ্লিনটফ গোজ ওয়াইল্ড’ নামে একটি অ্যাডভেঞ্চার শো নিয়ে আসছেন ডিসকভারি চ্যানেলে। এর মধ্যেই অস্ট্রেলিয়া, কানাডা, তানজানিয়া ও বোর্নিওর প্রত্যন্ত অঞ্চলে শ্যুটিং করেছেন। সঙ্গী পেয়েছেন বিরল বামন হাতি, ভয়ংকর সব কুমির, খুনে তিমি! ক্রিকেট-জীবনের মতো এখানেও নাকি তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া। মানে অস্ট্রেলিয়ান কুমির আর কী! ওয়েবসাইট।প্রিয়তম ম্যানইউশেষ মুহূর্তের নাটকীয়তায় লিগটা ফসকে গেছে তো কী হয়েছে, রেড ডেভিলদের জনপ্রিয়তায় মোটেও ভাটা পড়েনি। বিপণন সংস্থা কান্তারের জরিপে ১৯ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব নির্বাচিত হয়েছে। ৩৯টি দেশে ৫৪ হাজার দর্শকের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ইউনাইটেডের ৬৫ কোটি ৯০ লাখ সমর্থক! প্রায় ১৬০ কোটি অনুসারী ধন্য ফুটবলই বিশ্বের জনপ্রিয়তম খেলা। ‘খেলোয়াড়, দল বা অর্জন যেকোনো নিরিখেই ইউনাইটেড পথিকৃৎ, তা আরেকবার প্রমাণিত হলো। বছরে প্রায় ৪০০ কোটি মানুষ আমাদের খেলা দেখে।’ ম্যানচেস্টার ইউনাইটেডের বাণিজ্যিক পরিচালক রিচার্ড আর্নল্ডের কথায় প্রচ্ছন্ন গর্বের সুর। ওয়েবসাইট।