অন্য কলাম
বাপের মেয়েকেবল গুটিগুটি পায়ে হাঁটতে শুরু করেছে। আর আধো আধো কথা। কিন্তু ফ্যাশন আইকন বাবা-মায়ের মেয়ে বলে কথা। এই ১১ মাস বয়সেই নাকি দারুণ ফ্যাশনসচেতন হারপার বেকহাম! পদবি দেখে নিশ্চয়ই পরিচয়টা বুঝতে পারছেন। ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামের একমাত্র মেয়ের ফ্যাশনের রুচি নাকি ঠিক বাবা-মায়ের মতোই। চাই দামি দামি সব চোখ-ধাঁধানো পোশাক। বহুমূল্য পোশাকে নাকি ভরে গেছে হারপারের ওয়ার্ডরোব। কদিন আগে, এই ৩৭ বছর বয়সে এলএ গ্যালাক্সির সঙ্গে নতুন চুক্তি করেছেন বেকহাম। মজা করে এই বুড়ো বয়সে খেলার দায় দিয়েছেন মেয়ের ওপরই, ‘ওর পোশাকের খরচ জোগাতেই আমাকে খেলে যেতে হবে!’ ওয়েবসাইট।আত্মসমর্পণক্ষুধার্ত বাঘের খাঁচায় নিজে থেকে কেউ কি আর যেতে চায়! ক্রেইগ ম্যাকমিলানও আত্মঘাতী ওই পথে যাননি। এই বাঘ মানে জেসি রাইডার। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি হারার পর রাইডারকে ‘স্বার্থপর’ বলেছিলেন ম্যাকমিলান। সেই ক্ষোভ বুকে পুষে রেখেছেন রাইডার। এখন তাঁর চলছে শারীরিক ও মানসিক পুনর্বাসন। এর অংশ হিসেবেই দিন চারেক আগে রাইডার তাঁর সঙ্গে একটি প্রীতি বক্সিং ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন ম্যাকমিলানকে। কিন্তু নিজের মুখের মানচিত্র পাল্টে ফেলার কোনো ইচ্ছে নেই ম্যাকমিলানের। কাল তাই সাবেক কিউই ব্যাটসম্যানের আত্মসমর্পণ, ‘আমি এসবে নেই। মালয়েশিয়ায় যাচ্ছি ধারাভাষ্য দিতে!’ ওয়েবসাইট।নাচুনেএকজন নাচাতেন বোলারদের—ব্যাটে ঝড় তুলে। আরেকজন নাচাতেন ব্যাটসম্যানদের—ঘূর্ণি বলে। তবে সেই রামও সেই, সেই অযোধ্যাও নেই। একজন এখন অবসরে। আরেকজন একরকম বাধ্যতামূলক অবসরে, ফর্ম হারিয়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। এ জন্যই বুঝি এক সুতোয় মিললেন সনাৎ জয়াসুরিয়া ও হরভজন সিং। তাঁরা নিজেরাই এখন নাচবেন! ভারতীয় একটি চ্যানেলের জনপ্রিয় নাচের অনুষ্ঠান ‘ঝলক দিখলা জা’র এবারের মৌসুমে নাচবেন দুই ক্রিকেট তারকা। ভাজ্জি অবশ্য ঠিক প্রতিযোগী নন, জয়াসুরিয়ার সঙ্গেই অতিথি হিসেবে অংশ নেবেন কয়েকটি পর্বে। উইকেটে পায়ের কাজ তো অনেক দেখিয়েছেন, দেখা যাক এবার ড্যান্সফ্লোরে কেমন দেখান! ওয়েবসাইট।