অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামেরনের উল্টোগোললাইনের ভূত বুঝি শিগগিরই ছাড়বে না ইংল্যান্ডকে। ১৯৯৬ বিশ্বকাপ থেকেই এই ভূত তাড়া করে ফিরছে তাদের। কখনো তাদের পক্ষে গেছে, কখনো বিপক্ষে। সর্বশেষ পক্ষেই গেল। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটায়। রেফারির ভুলে একটা গোল খেতে হলো না। এর আগে গোললাইন প্রযুক্তির পক্ষে বেশ জোরালো সমর্থন দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু এবার কৌতুক করে বলেছেন, ভবিষ্যতে গোললাইন প্রযুক্তির সপক্ষে সমর্থন হয়তো থাকবে না, ‘গোললাইন প্রযুক্তি? ফ্রাঙ্ক ল্যাম্পার্ড যখন এর আগে ইংল্যান্ড-জার্মানি ম্যাচে (বিশ্বকাপে) হতাশ হলো, এটিকে ভালো একটি ধারণাই মনে হয়েছিল। এটা নিয়ে এখন আরেকটু ভেবে দেখতে হবে।’ এএফপি।ওটি এখনো!অলিম্পিকে প্রথম পদকটি জিতেছিলেন আজ থেকে ৩২ বছর আগে। এখন তাঁর বয়স চলছে ৫২। কিন্তু চিরতারুণ্য ধরে রাখা মারলিন ওটি এখনো ট্র্যাক ছাড়েননি। জ্যামাইকান এই দৌড়বিদ ২০০০ সিডনি অলিম্পিকের পর অভিমানে দেশ ছেড়ে স্লোভেনিয়ার নাগরিকত্ব নিয়েছেন। সেই দেশের হয়েই এবার হেলসিঙ্কিতে অনুষ্ঠেয় ইউরোপীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দৌড়াবেন। দৌড়ানোর কথা ৪–১০০ মিটার রিলেতে। অবশ্য অনেকের মতেই লন্ডন অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবেন না। যদি পারেন, এটি হবে ওটির অষ্টম অলিম্পিক! এএফপি। উদ্যাপনজয় উদ্যাপন করা যায় নানাভাবেই। তবে প্রানদেল্লির নেতৃত্বে ইতালির কোচিং স্টাফ জয় উদ্যাপন করলেন একটু অদ্ভুতভাবেই। গত সোমবার আয়ারল্যান্ডকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠার পর ইতালির কোচ ও তাঁর সহকারীদের উদ্যাপন হলো শেষ রাতে ২১ কিলোমিটার হেঁটে! পোজনানে ম্যাচ শেষে খারকভে ফিরে ২১ কিলোমিটার দূরের মঠের উদ্দেশে রওনা হন। টুর্নামেন্ট শুরুর আগে পুরো দল নিয়ে সাক্ষাৎ করতে এসেই যে ওই মঠের যাজকদের কথা দিয়েছিলেন, সি গ্রুপের বাধা পেরোতে পারলে তীর্থযাত্রা করবেন ওই মঠে। ওয়েবসাইট।