অন্য কলাম
গার্দিওলার অভয়পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচ হয়েছেন শুনে বার্সেলোনা খুশি। আবার ভীতও। ভয়টা এ কারণে, গার্দিওলা না শেষে তাঁর পুরোনো শিষ্যদের ভাগিয়ে নেন। না, গার্দিওলা সেটা করবেন না। এই নির্ভয় গার্দিওলাই দিচ্ছেন। পেপ গার্দিওলা অবশ্য নন, তিনি ভ্যালেন্তি গার্দিওলা। গার্দিওলার বাবা। ‘বার্সাই ওর বাড়ি। নিজের বাড়িকে সে টুকরো করার চেষ্টা করবে না, তাহলে তার বাড়ির কী হবে?’ বলেছেন ভ্যালেন্তি। ছেলের ফুটবলে ফেরার খবরে বাবা খুশি। দুশ্চিন্তাও হচ্ছে। প্রথম দুশ্চিন্তা, খটমট জার্মান ভাষাটা ঠিকমতো শিখতে পারবেন তো পেপ? বড় দুশ্চিন্তা, সবাই আবার বার্সার মতো সাফল্য বায়ার্নেও চাইবে না তো! ওয়েবসাইট।নামের মাহাত্ম্যতাঁর নামের প্রথমে আছে ‘অ্যাঞ্জেল’। সবাই নামের মাহাত্ম্য বোঝে না। শান্ত নামের লোকেরা শান্তই হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। বিপ্লব নামের কেউ প্রচণ্ড ভিতুও হতে পারে। তবে অ্যাঞ্জেল র্যাঞ্জেল নিজের নামকে মহিমান্বিত করেছেন। সোয়ানসি সিটির এই ফুলব্যাক গত শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ওয়েলসের গৃহহীন অসহায় মানুষের কাছে ‘দেবদূত’ হয়েই দেখা দিয়েছিলেন। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গিয়েছিল। এ সময় টুইটারের সাহায্য নিয়ে তিনি জানতে চান সোয়ানসিতে গৃহহীন মানুষের আধিক্য কোথায়। স্থানীয় দাতব্যকর্মীদের সহায়তায় গৃহহীন মানুষের কাছে পৌঁছে দেন খাবার। র্যাঞ্জেলের হূদয়ের এই উষ্ণতায় শীতার্ত সেই সব মানুষ মুগ্ধ, বিস্মিত। এএফপি।পাকিস্তানে সাবধান!বাংলাদেশ ক্রিকেট দল গেল না বলে পিসিবি কী অভিমানটাই না করে বসে আছে! তবে বিসিবি একা নয়, পাকিস্তানকে এখনো নিরাপদ মনে করছে না ক্রিকেট খেলুড়ে আরও অনেক দেশ। বরং সাম্প্রতিক সহিংসতার কারণে দেশটির নিরাপত্তা নিয়ে আরও উদ্বিগ্ন তারা। দেশে ক্রিকেট ফেরাতে এবার পিসিবি নিজেই টি-টোয়েন্টি সুপার লিগ চালু করছে আইপিএলের আদলে। এই টুর্নামেন্টে বিদেশি তারকাদেরও টানার চেষ্টা হবে। তবে পিসিবি তাতে কতটা সফল হবে, কে জানে। কারণ ইংলিশ ক্রিকেটারদের সংগঠন (পিসিএ) এই বলে সতর্ক করেছে, ইংল্যান্ডের কোনো খেলোয়াড় যেন এই লিগে নাম না লেখায়। তারা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ওয়েবসাইট।