অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকের হুমড়িএক-দুই বাক্যে পাপ স্বীকার করেছেন। কিন্তু করেছেন তো! এই প্রথম নিজের অপরাধ স্বীকার করেছেন ল্যান্স আর্মস্ট্রং। আর সেটা দেখতেই টিভি পর্দার সামনে হুমড়ি খেয়ে পড়েছিল পৌনে তিন কোটিরও বেশি মানুষ! ওডব্লুএন চ্যানেলে প্রচারিত অপরাহ্ উইনফ্রেকে দেওয়া কলঙ্কিত সাইক্লিস্টের দুই পর্বের সাক্ষাৎকার দেখেছে বিশ্বজুড়ে ২ কোটি ৮০ লাখ মানুষ। এর মধ্যে ১ কোটি ২২ লাখ আমেরিকান, দেড় কোটি বাকি বিশ্বের। বাকি ৮০ লাখ দেখেছে অনলাইনে, অপরাহ্ ডটকমে। ১৯০টিরও বেশি দেশের ৩০টি ভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষের দেশ দেখেছে এই সাক্ষাৎকার। রয়টার্স। ভাষ্যকার হাসিবিদায় নিতে চেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান গ্রীষ্মের পুরোটা খেলে। কিন্তু শেষের আগেই মাইক হাসির গ্রীষ্ম শেষ। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাইলেও নির্বাচকেরা তাঁকে দলে রাখেননি ভবিষ্যতের দিকে তাকিয়ে। তবে বড় হাসি দুটি সিরিজে ঠিকই মাঠে থাকছেন! মাঠ থেকে ঢুকছেন ধারাভাষ্যকক্ষে। সেটা আক্ষরিক অর্থেই। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চ্যানেল নাইনের সঙ্গে। ধারাভাষ্যের অভিষেকে সিডনিতে সারা দিন শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলে সন্ধ্যায় ওই মাঠেই দেবেন ধারাভাষ্য। এই না হলে মি. ক্রিকেট! ওয়েবসাইট।