অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা দুজন...২০১০ সালেই স্ত্রী এলিনের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে। এত দিন একলাই ছিলেন। এবার একলা চলার দিন বুঝি ফুরোল টাইগার উডসের। এই গলফারের নাকি মনের লেনাদেনা চলছে স্কিয়ার লিন্ডসে ভনের সঙ্গে। অস্ট্রিয়ার সালজবুর্গে বিশ্ব স্কি রেসে অংশ নিয়েছিলেন ভন। তখন উডসকে সালজবুর্গে দেখা গেছে। গুজব, দুজন একান্তে অ্যান্টিগাতে সময়ও কাটিয়েছেন! তবে তারকাসুলভ প্রতিক্রিয়াই জানিয়েছেন ২৮ বছর বয়সী ভন। দাবি করেছেন, তাঁরা দুজন স্রেফ ‘বন্ধু’। ওয়েবসাইট। আইনি ঢুসজিনেদিন জিদান এক রম্য লেখককে আইনি ঢুস দিতে হাজির আদালতে। ২০০৬ বিশ্বকাপে মার্কো মাতেরাজ্জির বুকে ঢুস মারলেও শেষ পর্যন্ত সেই লড়াইয়ে মানবিক সমর্থন পেয়েছিলেন ফ্রান্সের ফুটবল মহানায়ক। কারণ মাতেরাজ্জি নাকি জিদানের বোনকে ‘পতিতা’ বলে গালি দিয়েছিলেন। এবার ঘটনা অন্য। গত জানুয়ারিতে স্পোর্টম্যাগ সাময়িকীতে রম্য লেখক অ্যালেভেক জিদানকেই ‘পতিতা’ বলে আখ্যায়িত করেন। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক নাকি টাকা কামানোর জন্য সর্বদাই প্রচার পাওয়ার আশায় থাকেন এবং এটি এক ধরনের বেশ্যাবৃত্তি। এরই বিরুদ্ধে আদালতে আপিল করেছেন জিদান। আপিল শুনানিতে বলেছেন, অ্যাভেলিকের মন্তব্য তাঁর স্ত্রী, সন্তান মা-বাবার জন্য আঘাত। এএফপি।‘হোপলেস’ রবলেস১১০ মিটার হার্ডলস লিউ শিয়াংকে কত কিছুই না দিয়েছে। চীনের শীর্ষ ক্রীড়া তারকার মর্যাদা। খ্যাতির পাশাপাশি পেয়েছেন বিত্ত-বিভব। অথচ লিউয়ের কাছ থেকে সেই মুকুটটা কেড়ে নিয়েও কিছুই পাননি ডেরন রবলেস। তিনিও এক কমিউনিস্ট দেশের অধিবাসী। যদিও চীন আর কিউবার মধ্যে যোজন যোজন ব্যবধান। তার পরও ন্যূনতম সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে কার সহ্য হয়? অভিমানে ২৬ বছর বয়সেই তাই অবসরের ঘোষণা দিয়েছেন ২০০৮ অলিম্পিক সোনাজয়ী সাবেক বিশ্ব রেকর্ডধারী। রয়টার্স।