অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেভিয়ার হুমকি
সেভিয়া যেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক! আর্জেন্টিনা সমর্থকদের অন্তত তা-ই মনে হওয়ার কথা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাইপর্বের অগ্নিপরীক্ষা উতরে নিতে সেভিয়া কোচ হোর্হে সাম্পাওলিকেই চাইছেন বেশির ভাগ আর্জেন্টাইন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) নাকি তা-ই চায়। সাম্পাওলিও ইচ্ছুক! কিন্তু ভিলেন হয়ে দাঁড়িয়েছে সেভিয়া। এএফএকে হুমকি দিয়ে রেখেছে স্প্যানিশ ক্লাবটি, তাদের সম্মতি ছাড়া সাম্পাওলির দিকে হাত বাড়ালেই আইনি পদক্ষেপ নেওয়া হবে! কদিন ধরেই গুঞ্জন, ২০১৮ পর্যন্ত চুক্তি থাকলেও মৌসুম শেষে সেভিয়া ছেড়ে আর্জেন্টিনার কোচ হবেন সাম্পাওলি। এএফএর নতুন সভাপতি ক্লদিও তাপিয়াও পছন্দের দুই কোচ সাম্পাওলি ও ডিয়েগো সিমিওনের সঙ্গে কথা বলতে স্পেনে আসছেন। সেভিয়ারই বা কী দোষ, এসব শুনতে শুনতে বিরক্ত হয়ে হুঁশিয়ারি তো দিতেই পারে! গোলডটকম।

পরিব্রাজক বল
শাওলিন সকার মুভির ‘স্টিল লেগ’ সিংয়ের কথা মনে আছে? কুংফু কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হওয়া সেই স্ট্রাইকার, যাঁর গোলার মতো শটে বল আকাশে হারিয়ে যেত! ব্যাংকস ও’ডির ফুটবলাররা তাঁকেও হার মানিয়েছেন। স্কটিশ ক্লাবটির অনূর্ধ্ব-১৯ বয়সী খেলোয়াড়দের মারা একটা বলের খোঁজ মিলেছে ‘মাত্র’ ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে! ব্যাংকস ক্লাবের পাশেই ডি নদী। প্রায়ই বলগুলো পড়ে নদীতে। সেগুলোর আর খোঁজ মেলে না। তবে ক্লাবের নাম লেখা একটি বল হাজির নরওয়ের দ্বীপ ভান্নায়। ক্লাবকে এই সংবাদ জানিয়ে জনি মিকালসেন মজা করেছেন, ‘বিশ্বের সবচেয়ে লম্বা শট নেওয়া খেলোয়াড় আছে তোমাদের।’ এই বলটি ফেরত দিতে স্কটল্যান্ডে যেতে চান মিকালসেন। এত পথ পাড়ি দেওয়ার পরও বলটা নাকি এখনো ব্যবহারযোগ্য! বিবিসি।