অন্য কলাম
উন্মাদনাতিনি যেখানেই যান, সেখানেই খবর তাঁকে তাড়া করে। মাত্রই জানিয়েছেন সিরি ‘আ’ ক্লাব এসি মিলান মারিও বালোতেল্লির নতুন ঠিকানা। এ জন্য ম্যানচেস্টার সিটিকে দুই কোটি ইউরো দিতে হয়েছে ইতালিয়ান ক্লাবটিকে। গত বুধবার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে ‘সুপার মারিও’ ছিলেন মিলানে। তিন ঘণ্টার পরীক্ষার পর ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগেই ঘটে ঘটনাটা। একদল মিলান সমর্থক ঘিরে ধরে তাঁকে। বালোতেল্লির নাম ধরে জয়ধ্বনিও দিতে থাকে। অত্যুৎসাহী ভক্তদের ভিড় এতটাই ছিল যে শেষমেশ হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। কাঁদানে গ্যাস ব্যবহার করেই ভালোবাসার ‘অত্যাচার’ থেকে বাঁচাতে হয় বালোতেল্লিকে! ওয়েবসাইট। এখানেও মরিনহোমাত্র চার বছর কোচিং করিয়েই হাঁপিয়ে উঠেছেন। এক বছরের লম্বা ছুটি কাটিয়েছেন। কে জানে, পেপ গার্দিওলার এই ক্লান্তির কারণ হোসে মরিনহো কিনা! মরিনহোর সঙ্গে পাল্লা দেওয়া সব কোচের কম্মো নয়। স্যার ফার্গি ছাড়া আর খুব বেশিজন সুবিধা করতে পারেনি। মরিনহোর ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে এসেও কি রক্ষা আছে? বরুসিয়া ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ ‘আশ্বস্ত’ করছেন, জার্মানিতে এসেও মরিনহোর অভাব এতটুকু বোধ করবেন না গার্দিওলা। বায়ার্ন মিউনিখের হবু কোচের জন্য মরিনহো হয়ে দেখা দেবেন ক্লপ নিজেই! ‘আমিই হব গার্দিওলার জন্য নতুন মরিনহো’—জার্মান একটি পত্রিকাকে বলেছেন ক্লপ। এএফপি।জেলখানার পাশেঅদ্ভুত এক সমস্যায় পড়েছে রাশিয়া। ২০১৮ বিশ্বকাপের অনেকগুলো ভেন্যুর একটি সভের্দলোভস্ক প্রদেশের ইয়েকাতেরিনবার্গ শহর। সমস্যা হলো, স্টেডিয়ামের পাশেই কারাগার। একটি নয়, দুটি। কয়েদিতে ঠাসা কারাগারের পাশের মাঠে বিশ্বকাপের ম্যাচ হবে, এটা কেউ ভাবতে পারে? দর্শকদের কথা চিন্তা করে কারাগার সরিয়ে নেওয়ার কথা উঠেছে। কিন্তু কয়েদিদের নতুন কোথাও স্থানান্তর করতে হলে প্রয়োজনীয় অর্থের বন্দোবস্ত করা নাকি একপ্রকার অসম্ভব। কারাগারের প্রধান জানিয়েছেন, নতুন কারাগার বানালেই গেরো খুলবে সমস্যার। এমনিতেই স্টেডিয়ামের জন্য বিশাল খরচের ব্যাপার আছে, তার সঙ্গে যদি কারাগার স্থানান্তর করতে হয়, তাহলেই হয়েছে। এএফপি।