অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ল্যাম্পার্ডপা তাঁর ভালোই চলে। এবার হাতের দক্ষতাও দেখানোর পালা। লেখক হিসেবে অভিষেক হচ্ছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। সেটিও শিশুতোষ সাহিত্যে। লিটল ব্রাউন বুকস নামের একটি প্রকাশনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ তারকা ফুটবলার। চুক্তি অনুযায়ী ল্যাম্পার্ড লিখবেন পাঁচটি বই। সিরিজ আকারে বের হবে বইগুলো। এতে নায়ক থাকবে ফ্রাঙ্কি নামের এক কিশোর, তার ফুটবলপাগল বন্ধু এবং পোষা কুকুর ম্যাক্স। নিজের বাচ্চাদের জন্য গল্প পড়িয়ে শোনাতে গিয়েই এই গল্পের আইডিয়া পেয়েছিলেন ল্যাম্পার্ড। নিজের খেলা বন্ধু আর সতীর্থদের ওপর ভিত্তি করেই তাঁর উপন্যাসের চরিত্রগুলো তৈরি করবেন বলেও জানিয়েছেন তিনি। ওয়েবসাইট। ভারতে প্রথম২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। অতীতে এই দুই দলের অজস্র দ্বৈরথ কুরুক্ষেত্র বানিয়ে ছেড়েছে স্টেডিয়ামকে। তবে এবারের ‘কলকাতা ডার্বি’টা ভারতের ফুটবল ইতিহাসেই হয়ে থাকছে অন্য রকম এক মাইলফলক হিসেবে। এই প্রথম ভারতের আই লিগের কোনো ম্যাচ পরিচালনা করবেন একজন ইউরোপিয়ান রেফারি, নিকোলা রিজ্জলি। ইতালিয়ান রেফারি ভারতের আমন্ত্রণকে দেখছেন তাঁর কঠোর পরিশ্রমের স্বীকৃতি ও ইতালিয়ান রেফারিদের সুনামের ফসল হিসেবেই। ইতালিয়ান রেফারিদের বিশ্বজুড়ে সুনাম। বাঁশি বাজিয়েই তো ‘বিশ্বতারকা’ বনে গেছেন কোলিনা, ব্র্যাসচি, রোসেত্তিরা। ওয়েবসাইট।