অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দানতাঁর পায়ের জাদুতে মোহিত বিশ্ব। পায়ের মূল্য ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বেশি কে বোঝেন? এবার আফগানিস্তানের মাইন বিস্ফোরণে পা হারানো মানুষদের সাহায্যে এগিয়ে এলেন রিয়াল মাদ্রিদ তারকা। পরশু রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের আগে আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে ১ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লাখ টাকা) দান করেছেন রোনালদো। কোটি টাকার এই চেকটা অবশ্য পরশু উয়েফাই দিয়েছিল তাঁকে, সপ্তমবারের মতো উয়েফার বর্ষসেরা দলে নির্বাচিত হওয়ায়। এর আগে ২০০৮ সালেও একবার পুরস্কারটা রেডক্রসকে দান করেছিলেন রোনালদো। গত তিন বছর লিওনেল মেসি, কার্লোস পুয়োল ও জাভি হার্নান্দেজরাও এটাই করেছেন। রয়টার্স। মাদ্রিদীয় ষড়যন্ত্র!আলভেরো আরবেলোয়ার ওপর চড়াও হয়েছিলেন। আইতর কারাঙ্কাকে ‘পুতুল’ বলে গাল দিয়েছেন। রিয়াল খেলোয়াড়দের উদ্দেশে থুতুও ছিটিয়েছেন। গত এল ক্লাসিকোর পর মাদ্রিদের কিছু কিছু পত্রিকায় লিওনেল মেসিকে নিয়ে যেসব খবর ছাপা হচ্ছিল, সেগুলোর সঙ্গে মেসির ভাবমূর্তি একদমই যায় না। মেসি-ভক্তরাও অবাক হয়ে ভেবেছেন, মেজাজ হারিয়ে মেসি এমনও করতে পারেন! তবে অনেক পরে হলেও মুখ খুলে জাভির দাবি, মাদ্রিদের সংবাদমাধ্যম ইচ্ছে করে বার্সেলোনা তারকার ভাবমূর্তিতে কালিমা দিতে চায়, মেসিকে সিনেমার ভিলেনের মতো একজন বানাতে তত্পর। তবে তাঁরা কেউই এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। মনোযোগ শুধুই ফুটবলে। এএফপি। মরিনহোর আফসোস! অনেকেই তাঁকে অ্যালেক্স ফার্গুসনের যোগ্য উত্তরসূরি হিসেবেই দেখে। খোদ ফার্গুসনও এই দলে। মরিনহো নিজেও আবার ইংলিশ ফুটবলে ফিরতে আগ্রহী। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ যে তিনি হতে চান না, এমনটা ভাবাও বোকামি। কিন্তু মরিনহো বলছেন, ইউনাইটেডের কোচ হওয়ার সুযোগ তাঁর নেই। কারণ আজ থেকে ২০ বছর পর কোচিং পেশা থেকে তিনি অবসর নেবেন ফার্গুসনের সঙ্গেই! মজা করেই হয়তো বলেছেন, তার পরও ‘স্পেশাল ওয়ানে’র ধারণা, ৯০ বছর বয়স পর্যন্ত চালিয়ে যাবেন ফার্গি। এর আগে একবার অবসরের চিন্তাভাবনা করলেও এখন নাকি এই ভাবনা মাথাতেই আনেন না। ওয়েবসাইট।