অন্য কলাম
সুদিনের বাহকদুঃসময়ের পিঠে চড়ে আসে আরও দুঃসময়। সুদিনের পিঠেও সুদিন আসার কথা। সদ্যই আফ্রিকান নেশসন কাপ জিতে আসা জন ওবি মিকেল আর ভিক্টর মোসেস চেলসির জন্য সেই সুদিন এনে দেবেন বলে বিশ্বাস কোচ রাফায়েল বেনিতেজের। প্রায় দুই দশক পর নাইজেরিয়াকে আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট জেতাতে বড় ভূমিকা রেখেছেন চেলসির এই দুই খেলোয়াড়। আজ এফএ কাপের ম্যাচে দুজনকেই দলে রাখা হতে পারে ইঙ্গিত দিয়ে বেনিতেজ বলেছেন, ‘আশপাশে সুখী এবং আত্মবিশ্বাসী খেলোয়াড় রাখা জরুরি...তারা আমাদের দলে সেই আস্থা আর বিশ্বাস নিয়ে এসেছে।’ রয়টার্স। ম্যারাডোনাই রেখেছেনভিক্টোরিয়া ওজেদা এক ত্রিমুখী বিবাদে জড়িয়ে পড়েছিলেন। এক পক্ষে তিনি, অন্য দুই পক্ষে ডিয়েগো ম্যারাডোনার সাবেক স্ত্রী এবং কন্যা। অনেকেরই অনুমান, এরই ফলে ম্যারাডোনার সঙ্গে তাঁর সম্পর্কটা শেষ পর্যন্ত টেকেনি। যদিও এই ভালোবাসার সাক্ষী হিসেবে মাত্রই কদিন আগে পৃথিবীর আলো দেখেছে ডিয়েগো ফার্নান্দো। ম্যারাডোনার অনেক দিনের পুরোনো বন্ধু ও ব্যক্তিগত চিকিৎসক আলফ্রেডো কাহে জানিয়েছেন, ওজেদার সঙ্গে সম্পর্ক না থাকলেও নিজের সন্তানকে অস্বীকার করতে পারেননি ম্যারাডোনা। তিনিই নিজের নামটি দিয়ে দিয়েছেন তাঁর সন্তানকে। মজার ব্যাপার হলো, ম্যারাডোনার প্রথম পুত্রের নামও ডিয়েগো। ওয়েবসাইট। নির্ভয় মানচিনিমনসুর বিন জায়েদ আল নাহিয়ান। ফুটবল অঙ্গনে এখন তিনি ‘নতুন আব্রামোভিচ’। চেলসির মালিক আব্রামোভিচের পথ ধরে এগোচ্ছেন। দেদার টাকা ঢালার ফল হিসেবে গত মৌসুমে ম্যানচেস্টার সিটি জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে একটা জায়গায় আব্রামোভিচের ‘সুনাম’ ধরে রাখতে পারছেন না। কোচ ছাঁটাইয়ের ব্যাপারে তাঁর অনেক ধৈর্য। গত এক বছরে চেলসি যেমন তিন কোচের অধীনে খেলেছে! বাজারে জোর গুঞ্জন, এবার আব্রামোভিচের অনুসারী হয়ে রবার্তো মানচিনিকে ছাঁটাই করতে চলেছেন আল নাহিয়ান। তবে মানচিনি এটা মানছেন না, ‘যারা এসব নিয়ে কথা বলে তারা ফুটবলই বোঝে না।’ ওয়েবসাইট।